পাগল (ছড়া)
২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগল (ছড়া)
নূর মোহাম্মদ নূরু
পাগল কোথায়? কেবা পাগল
ভাবছি বসে নির্জনে,
কোথায় গেলো পাগল পাবো
নগর কিংবা দূর বনে।
আমি পাগল তুমি পাগল
পাগল ভরা দুনিয়া,
কোন পাগল খোঁজো তুমি
কওনা আমায় খুলিয়া।
রঙ্গে ভরা বঙ্গ দেশে
পাগলে গেছে ভরিয়া,
তাদের নানান পাগলামিতে
লজ্জাতে যা্ই মরিয়া।
পাগল আছে হরেক রকম
ভাবে শুধু নিজেকে,
নিজের কথা ভেবে ভেবে,
বাড়ায় নিজের পুঁজিকে।
গদির লোভে কেউবা পাগল
মানুষ মারে পুড়িয়া,
কেউ আবার গুম হয়ে যায়
আতঙ্ক দেশ জুড়িয়া।
এই পাগল আর সেই পাগলে
ফারাক আছে লক্ষ যোজন,
পরের কথা ভেবে ভেবে
জঙ্গলেতে কাটায় জীবন।
কোনো পাগল ঠাই পেতে চায়
সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি
ঘুরছি নগর বন্দরে।
সে যে থাকে মনের মাঝে
ঘাপটি মেরে সবসময়
সাদা মনে খুঁজলে তারে
তবেই শুধু পাওয়া যায়।
ঝল মলে রঙ্গমেলায়
হয়না কভু তার থাকা।
অন্তরের চোঁখ খুলে গেলে
দেখতে পাবে তার দেখা।
প্রকাশকালঃ
ঢাকাঃ সোমবারঃ ২৩ মার্চ ২০১৫ইং
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুন