
আজব হলেও গুজব নয়। মাত্র তিন ঘণ্টায়একটি দোতলা বাড়ি তৈরি করে বিশ্ববাসীকে পুরো অবাক করে দিয়েছে চীন। তাও আবার পানি-বিদ্যুৎ সংযোগ, টয়লেট, ইন্টেরিয়র ডেকোরেশনসহ। এটি নির্মাণ করা হয়েছে দেশটির উত্তর-পশ্চিমের শানঝি প্রদেশের ঝিয়াং শহরে। কিন্তু সময় লেগেছে তিন ঘণ্টারও কিছু কম। প্রথাগতভাবে একটি ভিলা তৈরি করতে ছয় মাস সময় দরকার হয়। কিন্তু থ্রি-ডি প্রিন্টেড পদ্ধতিতে স্বল্প সময়েই সেই ভিলা তৈরি করা সম্ভব। থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির ব্যবহারে মাত্র তিন ঘণ্টায় বাড়ি তৈরির ঘটনা মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

নকশা ও নির্মাণশৈলীর দায়িত্বে থাকা একজন প্রকৌশলী বলেন, থ্রি-ডি প্রিন্টেড প্রযুক্তির ভিত্তিতে ওই বাড়ির সাজসরঞ্জাম অবশ্য আগেই কারখানায় প্রস্তুত করা হয়েছিল। কারখানা থেকে রেডিমেড লিভিংরুম, ড্রয়িং রুম, কিচেন, টয়লেট এনে জোড়া হয় কয়েকটি ক্রেনের সাহায্যে। তিন ঘণ্টার মধ্যে সেসব জোড়া দেওয়া হয়। লিভিংরুম, বেডরুম, রান্নাঘর, বিশ্রামাগারসহ তৈরি ভিলাটিতে সাজসজ্জার কাজ হয়েছে ওই সময়ের মধ্যে। নির্মাণ সংস্থা জোদা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট তান বুইয়ং বলেছেন, 'বিশেষ এই সব সামগ্রীকে ধন্যবাদ। আমাদের বাড়ি তৈরি কাজের সময় দ্রুত কমে আসছে। মালামাল পরিবহন, শ্রমিক, মেশিনারিসহ অন্যান্য উপকরণে সাশ্রয় হওয়ায় এত কম খরচে বাড়িটি তৈরি করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

থ্রিডি প্রিন্টারে তৈরী করা এ ধরনের বাড়ির খরচও হাতের নাগালে। বাড়িটি তৈরি করতে প্রতি স্কয়ার মিটারে খরচ হয়েছে ৪০০-৪৮০ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ হাজার। থ্রিডি প্রিন্টের মাধ্যমে কৃষি ও শিল্পজাত জঞ্জাল বাড়ির উপাদান হিসেবে ব্যবহার করা হয়। ফলে প্রতি স্কয়ার মিটারের ওজন মাত্র ১০ কেজি। আগুন ও পানিরোধক এ বাড়িটি ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় বলে জানিয়েছে নির্মাণ সংস্থা।
সূত্রঃ দি মেইল অনলাইন
মাত্র তিন ঘণ্টায় দোতলা বাড়ি
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


