somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালি পন্ডিত এবং শিক্ষক বেণী মাধব দাসের ১৩১তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশপ্রেমিক বাঙালি পন্ডিত এবং শিক্ষক বেণী মাধব দাস। দেশপ্রেম ও শিক্ষকতায় নিবেদিত প্রাণ বেণী মাধব ছিলেন একজন আদর্শ শিক্ষক। দর্শন ছাড়াও তিনি অর্থনীতি ও ইতিহাসে পন্ডিত ছিলেন। তিনি শরৎ চন্দ্র বোস সহ আরও অনেক প্রখ্যাত ব্যক্তির শিক্ষাগুরু ছিলেন। দর্শন শাস্ত্রে উচ্চ শিক্ষা লাভ করার পর তিনি চট্টগ্রাম কলেজে শিক্ষক হিসাবে যোগ দেন। তাঁর হাতে এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। চট্টগ্রামের পর তিনি ঢাকা, কটক, কৃষ্ণ নগর, ও কলকাতার স্কুল ও কলেজে শিক্ষকতা করেছেন। আজ এই মহান শিক্ষকের জন্মবার্ষিকী। ১৮৮৬ সালের আজকের দিনে তিনি চট্টগ্রাম জেলার শেওড়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন। আজ তার ১৩১তম জন্মবার্ষিকী। বাঙালি পন্ডিত এবং শিক্ষক বেণী মাধব দাসের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

বেণী মাধব দাস ১৮৮৬ সালের ২২ নভেম্বর চট্টগ্রামের পটিয়া (বর্তমান বোয়ালখালী) থানার শারওয়াতলী ( কোথাও কোথাও শেওরাতলী উল্লেখ আছে) গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কৃষ্ণ চন্দ্র দাস। বেণী মাধব দাস বেড়ে ওঠেন পরাধীন ভারতে। কর্মজীবনে তিনি একজন সৎ-নিষ্ঠবান শিক্ষক ছিলেন। দর্শন, অর্থনীতি ও ইতিহাসে হেড মাস্টার বেণী মাবধবের ছিল অগাধ পান্ডিত্য। কখনো স্কুলের প্রধান শিক্ষক, কখনো কলেজের প্রভাষক পদে তিনি চট্টগ্রাম, ঢাকা, কলকাতা, কটক, কৃষ্ণনগরের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু স্কুল জীবনে তাঁর ছাত্র ছিলেন। বালক সুভাষের মনোজগতে গভীর রেখাপাত করেন বেণী মাধব। বলা যায় সুভাষ বসুর দেশপ্রেমের বীজ বোপন হয় বেণী মাধবের হাতে। সুভাষ তাঁর ভারত পথিক গ্রন্থে বেণী মাধব দাসের কথা উল্লেখ করেছেন। স্বাধীনতা সংগ্রামকে আরো জোরদার করতে দেশান্তরের পূর্বে সুভাষ বোস তাঁর প্রিয় শিক্ষকের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। কটক ও কৃষ্ণ নগরে বেণী মাধবের সংস্পর্শে আসা আরেকজন পন্ডিত, নিরঞ্জন নিয়োগী লিখেছেনঃ Here was no harshness in his administration, no pompous display surrounding it – His cool and charming behavior used to have a remarkable impact on his students. Even those who were turbulent calmed down, became respectful towards him and were endeared to his affections.


(বীণা দাস ও তার স্বামী স্বাধীনতা সংগ্রামে নিবেদিতপ্রাণ যতীশ ভৌমিকের সাথে পিতা বেনী মাধব দাস)
বেণী মাধব দাস তাঁর সারা জীবন ব্রাহ্ম সমাজের কল্যাণে নিবেদন করেন।বেণী মাধব বিয়ে করেন তৎকালীন কলকাতার সাধারণ ব্রাহ্ম সমাজের সাধারণ সম্পাদকের কন্যা সরলা দেবীকে। সরলা দেবীও সমাজসেবায় নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি অসহায় ও দুস্থ নারীদের সহায়তায় ‘সরলা পুন্যাশ্রম’ প্রতিষ্ঠা করেন। বেনী মাধব এবং সরলা দেবীর ঘরে জন্ম নেন অগ্নিযুগের দুই বিপ্লবী কল্যানী দাস (১৯০৭-৮৩) ও বীণা দাস (১৯১১-৮৬)।পরবর্তীকালে আমরা দুজনকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্নিকন্যা রূপে পাই। কল্যাণী দাস সমাজ সেবা ও বিপ্লবী কর্মকান্ডে জড়িত ছিলেন এবং বীণা দাস ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবে সক্রিয় ছিলেন। বেনী মাধব ১৯২৩ খ্রিস্টাব্দে কাকিনাদায় (বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশ) অনুষ্ঠিত অল ইন্ডিয়া থেইস্টিক কনফারেন্সের সভাপতিত্ব করেন। ১৯৫২ সালের ২রা সেপ্টেম্বর কলকাতায় মৃত্যু বরণ করেন আদর্শ শিক্ষক হিসেবে খ্যাত পিণ্ডিত বেনী মাধব দাস । আজ তাঁর ১৩১ম জন্মবার্ষিকী। আদর্শবান শিক্ষক, দেশ প্রেমিক ও সমাজ সেবক বেণী মাধব দাসের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ।

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×