somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

ভ্যালারে নন্দ, বেঁচে থাক চিরকাল!

২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নন্দলালতো একদা একটা করিলো ভিষণ পণ,
যা করে হোক দেশের তরে রাখিবে সে জীবন।

অথবা
করিতে পারিনা কাজ, সদা ভয় সদা লাজ
সন্ধেহে সংকল্প টলে, পাছে লোকে কিছু বলে।

যে জেলে উত্তাল সাগরে ঢেউয়ের সাথে যুদ্ধ করে মাছ শিকার করে সেও শিকারী আবার যে শিকারী হেমন্তের পড়ন্ত বিকেলে সান্ত পুকুরে ছিপ দিয়ে মাছ শিকার করে তিনিও শিকারী। দু'জন মাছ শিকারী হলেও তাদের মাঝে যে কত যোজন ব্যবধান তা অতি সহজেই অনুমেয়। দুজনের সাহস ও মনো্বলে আকাশ পাতাল পার্থক্য। আমাদের সমাজে এমন ধারার অনেক মানুষ আছেন যার নিজেকে বড় একটা কিছু মনে করলেও যখন সমস্যা দেখা দেয় তখন পাশ কাটিয়ে নিজের গা বাচিয়ে চলতো পছন্দ করেন। তারা ঝড়ো হাওয়ায় নদীতে নৌকার পাল তুলতে সাহস করেন না। তারা সর্বদা সান্ত ও নীরব নদীর মাঝি সাজতে পছন্দ করেন। চলার পথে অন্যায় বা অসংগতি দেখলে তা এড়িয়ে চলতে চান। অথচ মুখে বড় বড় বুলি কপচান। এইটা করা উচিত এমন করা ঠিক হয়নি, এমন করলে ভালো হতো এই সব নীতি কথা তার অন্তরেই থেকে যায়। প্রকাশ করার সাহস করেন না।


কারণ প্রকাশ হলে যদি "পাছে লোকে কিছু বলে" তাই তারা সর্বদা সেই দলে থাকে যে দল ভারী দেখেন। সমাজের এই নন্দলালরা মানুষের যেমন কোন উপকারে আসেনা তেমনি অপকার করার ক্ষমতাও রাখেনা। মাকাল ফলের মতো এরা ক্ষনিক সময়ের জন্য শুধু সমাজের শোভা বর্ধনের যোগানদাতা। জবা ফুলের মতো, দেখতে সুন্দর হলেও গন্ধ নাই বলে সামাদর করেনা কেউ। নীরব কবি ও নীরব প্রেমের কোন মূল্য এই ধরাধামে নাই। কবি যদি তার কাব্যকে খাতায় লিপিবদ্ধ না করেন, আর প্রেমিক যদি তার মনের কথা তার প্রেমিকাকে না বলেন তা হলে হিসেবের খাতা শূণ্যই রয়ে যাবে। সকল আশা সূদুরে বিলীন হবে। তবে কিছু কিছু সময়ে এই সকল নন্দলালরা ভিষণ বিপজ্জনক হয়ে ওঠে, কারণ তাদের চিন্তা, চেতনা প্রকাশের ও প্রতিবাদের সাহস নাই বলেই কিছু ন্যায় অন্যায় পার্থক্য করার চেয়ে দলভারীদের অন্ধ সমর্থনে আগ্রহী হয়ে ওঠে। আর এই দলভারীদের কারণে কিছু নীতিবান ও প্রতিবাদী মানুষ কোন ঠাসা হয়ে পড়ে। আর এমন দেখতে দেখতে মানুষ একসময় নিজেকে গুটিয়ে নেয় যার কারণে অন্যায়ের প্রতিবাদ কিংবা অসংগতি ও ভুলে ভরা সমাজের শুদ্ধিলাভ হয়না।


প্রতিবাদি মানুষগুলো অশুভ ও নির্বোধ মানুষের পেশি শক্তির কাছে মার খেয়ে নিজেকে উট পাখির পর্যায়ে নিয়ে যায়। সে তখন প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলে, বিপদের গন্ধ পেলে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলতে বাধ্য হয়। এটা কী কোন সভ্য সমাজে এবং সভ্য মানুষের কাম্য হতে পারে? আমরা চাই বা না চাই, পছন্দ করি আর নাই করি সমাজে বোধ শক্তি বিবর্জিত এই মানুষগুলো সমস্যা কিংবা অন্যায় দেখলে কোন প্রতিবাদ করা থেকে বিরত থাকে, নিজেকে আড়াল করে। প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে সমাজের জঞ্জাল হয়ে ঘরের কোনেই নিজেকে আড়াল করতে পছন্দ করে। তাই নির্ঝাঞ্ছাট জীবন যাপন করতে উটপাখির মতো সব কিছু পাশ কাটিয়ে এবং সমস্যা থেকে অন্ততঃ একশত হাত দূরে থাকুন আর আজীবন বেঁচে থাকুন নন্দলাল হয়ে।
"নন্দ বাড়ির হত না বাহির, কোথা কী ঘটে কী জানি;
চড়িত না গাড়ি, কী জানি কখন উল্টায় গাড়িখানি;
নৌকা ফি সন ডুবিছে ভীষণ, রেলে 'কলিশন' হয়;
হাঁটিতে সর্প, কুক্কুর আর গাড়ি-চাপা ভয়;
তাই শুয়ে শুয়ে , কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল।
সকলে বলিল -'ভ্যালারে নন্দ, বেঁচে থাক চিরকাল!'"


সম্পাদনাঃ
নূর মোহাম্মদ নূরু
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×