somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

ইসলামী রেনেসাঁর কবি ও ঔপন্যাসিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর ১৪০তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা

১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম দিকের মুসলমান সাহিত্যিকদের মধ্যে অন্যতম সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। বাংলার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, বাঙালির ইতিহাস, বাংলাদেশের মুসলমানদের ইতিহাস, বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক জাজ্বল্যমান তারকার নাম সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। রাজনৈতিক চেতনা, শিক্ষা, সর্বোপরি স্বাধিকার আদায়ের চেতনা বিকাশে যারা রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে সমভাবে বলিষ্ঠ ভূমিকা রাখেন তাদের মধ্যে ইসমাইল হোসেন সিরাজীর স্থান অন্যতম। তবে ব্রিটিশ আমলেই জন্ম, আর ব্রিটিশ আমলেই মৃত্যু বলে স্বাধীনতার স্বাদ নিতে পারেননি। পারেননি মুক্ত বিহঙ্গের মতো মুক্ত আকাশে ডানা মেলতে। কিন্তু মুক্তচিন্তার অধিকারী এ স্বাপ্নিক মানুষটি মুক্তির চেতনায় ছিলেন সদা বিভোর। স্বাধীনতার প্রত্যাশায় জেল-জুলুম, টর্চার সেল, নির্যাতন, নিপীড়ন কোনো কিছুরই তোয়াক্কা করেননি। মানবতার মুক্তি এবং মানবাধিকার রক্ষার জন্য দেশব্যাপী চষে বেড়িয়েছেন এই হৃদয়বান মানুষটি। সরকারের হুমকি কিংবা পুলিশের ডান্ডাবেরী তাঁর কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারেনি। মুসলিম জাতির হারানো গৌরব পুনরুদ্ধারে তাঁর কলম চালিত হয়েছিলো অপ্রতিহত গতিতে। তাঁর কলমের তুলিতে উজ্জ্বল হয়ে ফুটে ওঠেছে ইসলামের ইতিহাস ঐতিহ্য আর শান শওকত। বিশিষ্ট রাজনীতিবিদ, আনলবর্ষী বক্তা, কবি ও বাগ্মী ইসমাইল হোসেন সিরাজীর আজ ১৪০তম জন্মবার্ষিকী। ১৮৮০ সালের আজকের দিনে তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। বাঙালি মুসলমানদের মধ্যে নবযুগের নতুন জীবন চেতনা ও সাংস্কৃতিক বোধ জাগ্রতকারী কবি ও ঔপন্যাসিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


জাতীয় জাগরণের অগ্রদূত সৈয়দ ইসমাইল হোসেন ১৮৮০ সালের ১৩ জুলাই সিরাজগঞ্জের বাণীকুঞ্জ গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক ও ধর্মীয় কারণে তিনি নামের শেষে 'সিরাজী' গ্রহণ করেন। লেখাপড়া করেন জ্ঞানদায়িনী মাইনর স্কুল এবং বিএল হাইস্কুলে। তার পরিবার এতই দরিদ্র ছিল যে তার পড়াশুনার খরচ চালাতে পারত না। তবে নিজের অদম্য প্রচেষ্টায় লেখা পড়া চালিয়ে যান তিনি। মাত্র ১৯ বছর বয়সে মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহর সহযোগিতায় ১৮৯৯ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অনল প্রবাহ'। ১৯০৮ সালে কাব্যগ্রন্থটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলে কাব্যে রাজদ্রোহ প্রচার এবং মুসলমান সমাজের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে ১৯১০ সালের মার্চে তাঁর বিরুদ্ধে মামলা হয়। একই বছরের ০৯ সেপ্টেম্বর সশ্রম কারাদন্ড প্রদান। ১৯১২ সালের ১৪ মে হাজারীবাগ জেল থেকে মুক্তি পান সিরাজী। একই বছর বলকান যুদ্ধের সময় তিনি একদল চিকিৎসকের সাথে তুরস্কে যান। পরবর্তীতে প্রথমে তিনি কংগ্রেস ও পরে মুসলিম লীগে যোগ দেন। সিরাজীই উপমহাদেশের প্রথম কবি যিনি স্বাধীনতার জন্য, জাতীয় জাগরণের জন্য কবিতা লিখে জেলের ঘানি টানেন। শুধু তাই নয় তাঁর কণ্ঠ রোধ করার জন্য তাঁর বক্তৃতা ও সভাস্থলে ব্রিটিশ সরকার ৮২ বার ১৪৪ ধারা জারি করেছিলো।


বাংলার পিছিয়ে পড়া মুসলমানদের নবজাগরণের অন্যতম জাতীয় বীর, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্য, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণকাহিনী ও সঙ্গীত বিষয়ে পূর্ণাঙ্গ গ্রন্থের সংখ্যা ৩২টি। এগুলো হলো- কাব্যগ্রন্থঃ ১। উচ্ছ্বাস (১৯০৭), ২। নব উদ্দীপনা (১৯০৭), ৩। উদ্বোধন (১৯০৮), ৪। স্পেন বিজয় কাব্য (১৯৮৪), ৫। মহাশিক্ষা কাব্য প্রথম খন্ড (১৯৬৯),৬। মহাশিক্ষা কাব্য দ্বিতীয় খন্ড (১৯৭১)। উপন্যাসঃ ১। রায়নন্দিনী (১৯১৫), ২। তারাবাঈ (১৯১৬), ৩। নূরউদ্দীন (১৯১৯)। প্রবন্ধ গ্রন্থঃ ১। মহানগরী কর্ডোভা (১৯০৭), ২। স্ত্রীশিক্ষা (১৯০৭), ৩। আদব কায়দা শিক্ষা (১৯১৪), ৪। সুচিন্তা প্রথম খন্ড (১৯১৬), ৫। তুর্কি নারী জীবন (১৯১৩), ভ্রমণ কাহিনীঃ ১। তুরস্ক ভ্রমণ (১৯১৩)। সঙ্গীত গ্রন্থঃ ১। সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬), ২। প্রেমাঞ্জলী (১৯১৬) প্রভৃতি। তাঁর অপ্রকাশিত কাব্যগ্রন্থসমূহঃ ১। সুধাঞ্জলী, ২। গৌরব কাহিনী, ৩। কুসুমাঞ্জলী, ৪। আবে হায়াৎ, ৫। কাব্য, ৬। কুসুমোদ্যান, ৭। পুস্পাঞ্জলী এবং অসমাপ্ত উপন্যাসঃ ১। বঙ্গ ও বিহার বিজয় এবং ২। জাহানারা।


১৯৩১ সালের ১৭ জুলাই অগ্নিপুরুষ ইসমাইল হোসেন সিরাজী ইন্তেকাল করেন। মাত্র বায়ান্ন বছর দুই দিন বেঁচে ছিলেন এই ক্ষণজন্মা মহাপুরুষ। এই স্বল্পকালীন সময়ে এশিয়া-ইউরোপ ভ্রমণ করেছেন তিনি। বলকান যুদ্ধে তাঁর সেবার খ্যাতি এতই বিশাল ছিলো, যার কারণে লন্ডন থেকে প্রকাশিত 'ডেইলি নিউজ' পত্রিকায় ১৯১৩ সালের ২৩ জানুয়ারি ইসমাইল হোসেন সিরাজীর ওপর একটি বড় প্রবন্ধ প্রকাশিত হয়েছিলো। প্রবন্ধের পরতে পরতে ছিলো ইসমাইল হোসেনের প্রশংসা আর প্রশস্তি। এই বিরল সৌভাগ্য ভারতীয় মুসলিমের জন্যে তখন ছিলো অকল্পনীয়। তাঁর জীবনাবসানে ব্রিটিশ সরকার হারায় তাদের শক্তিশালী প্রতিদ্বনদ্বীকে, অন্যদিকে বাঙালিরা হারায় তাদের শ্রেষ্ঠ সুহৃদকে। অগ্নিপুরুষ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী কেবল ভারতের গৌরব ছিলেন তাই নয়, তিনি ইসলাম জগতের নেতা ছিলেন। আজ তাঁর ১৪০তম জন্মবাার্ষিকী। মহাকবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, পর্যটক, সাংবাদিক, সাধক ও বাগ্মী সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×