টু-লেট ছেড়ে এবার আমি বাড়িআলা হবো !!
১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টু-লেট ছেড়ে এবার আমি বাড়িআলা হবো !!নূর মোহাম্মদ নুরুকাগজেতে পড়ি ঢাকায় ভাড়াটিয়া নাই
বাস্তবেতে কথার সাথে মিল খুঁজে না পাই।
কম ভাড়াতে বাসা খুঁজি পাইনা মনের মতো
বাড়িআলার নানান কথা শর্ত জুড়ে কতো।
কাজ কর্ম চাকরী বাকরী সবই আছে বন্ধ
ঢাকা ছেড়ে চলে যাবো মনে দ্বিধা-দ্বন্দ্ব।
মাস গেলে ভাড়া দিতে নাস্তানাবুদ হই
বাড়িআলা তাগাদা দেয় বাসা ভাড়া কই?
করোনাতে ঘরে বন্দী চাকরী বাকরি নাই
খাবারেরই যোগার যে নাই ভাড়া কোথা পাই।
বেঁচে থাকাই দায় সেখানে বাড়তি ভাড়ার চাপ
বাড়িআলা বাসা ভাড়া করেনা তো মাপ।
মাথার উপর ঋণের বোঝা দিনে দিনে বাড়ে
তাই বলে কি বাড়িআলা বাসা ভাড়া ছাড়ে?
তাদের চাপে ভাড়াটিয়ার চোখে সর্ষে ফুল
এবার বুঝি জান আর মান হারাবে দুই কুল।
বাড়িআলা নেয়না খবর কি করি কি খাই
তাদের শুধু একই কথা ঘরভাড়াটা চাই।
তাদের নাকি হাজার খরচ কােরো আছে ঋণ
ভাড়া ছাড়া তাদেরও নাকি কষ্টে কাটে দিন!!
সব সমস্যা সমাধানে চাইযে শুধু টাকা
মহামারী করোনাতে পকেট করলো ফাঁকা।
তবে কিছু ভালো মানুষ সব খানেতে থাকে
ভাড়াটিয়ার খোঁজ খবর তারা কিন্তু রাখে।
আমার বেলা হয়না তাহা করে হাহাকার
ভাড়া দিতে দেরী হলে মুখটি করে ভার।
ভাবছি এবার ঢাকা ছেড়ে গ্রামে চলে যাবো
ভাড়াটিয়ার নাম ঘুচিয়ে বাড়িআলা হবো!! নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীনিউজ চ্যানেল
ফেসবুক [email protected]
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন