করোনার প্রভাবঃ স্থবির সামু !! (রম্য কাব্য)
১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করোনার প্রভাবঃ স্থবির সামু !!নূর মোহাম্মদ নূরুকয়েকদিন দেখছি সামুর মন্ নাই কাজে কামে
সকাল বেলা পোস্ট দিলে তা সন্ধ্যায় নিচে নামে।
সুদিনের পোস্ট গুলো সব তড়িৎ পরের পাতায়
এখন কেন ধীর গতি তার রক্ত ওঠে মাথায়।
মন্তব্যও নাই লেখাতে পাঠকও কম পাঠে
এমন ধারা চলে যদি উঠবে মামু লাটে।
আমরা যারা ভক্ত সামুর চিন্তা করি বসে
এমন কেন হল সামু স্থবির কার দোষে!
করোনা কি ছোবল দিলো নাস্তানাবুদ সামু!
ভয় নাই তার আমরা পাশে আছি শত মামু।
সবা্ই মিলে যত্ন নিলে সামু হবে খাঁড়া
লেখো পড়ো মন্তব্য করো সামু ভক্ত যারা।
সামু ছাড়া দিন কাটেনা রাতে স্বপণ দেখি
সামুর তরে দিবা রাত্রি তাইতা শুধু লিখি।
একা লেখে একা পড়ে সমাধান যে নাই
পড়বো সবাই লিখবো আর মন্তব্য করা চাই।
একার বোঝা দশের লাঠি কথা মিথ্যা নয়
লেখা লেখি বন্ধ হবে যদি সামু স্থবির হয় ।
সুযোগ আছে সামু দিছে লেখা লেখির মাঠ
লেখো তাই বেশী করে মন্তব্য আর পাঠ।নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীনিউজ চ্যানেল
ফেসবুক [email protected]
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২০ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন