বৃষ্টি বিলাস (কবিতা)
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি বিলাস (কবিতা)নূর মোহাম্মদ নূরুসকাল থেকে বর্ষে বারি বৃষ্টি ধারা হয়ে
আবর্জনা ময়লা যত নিয়ে যাচ্ছে ধুয়ে।
মেঘলা আকাশ মাথার উপর সূর্যের নাই দেখা
এমন দিনে মনটা উদাস আছে যারা একা।
রাস্ত ঘাট ডুবে গেছে থমকে আছে গাড়ি
কাজে যেতে আলসে লাগে বিছানাটা ছাড়ি,
তার পরেও ছুটছে মানুষ বিকল্প নাই যাদের
ক্ষুধায় কাতর দুগ্ধপোষ্য রয়েছে যে মা'দের।
পোশাক কর্মী কেতাবী নাম শুনতে লাগে ভালো
নিজে থেকে অন্ধকারে জাগায় আশার আলো।
করোনাতেও বৃষ্টি বিপদ তুচ্ছ করি তারা
কাজের মাঝে ডুবে থেকে অকালে যায় মারা।
এই ভাবনা ভেবেছো কী যারা অসহায়
বৃষ্টি তাদের দুঃখ বাড়ায় বৃষ্টি বিলাস নয়।
জানালা দিয়ে দেখতে ভালো বর্ষার এই ধারা
কত কষ্ট বৃষ্টি ধারায় ভিজতে আছে যারা।
ঝড় বৃষ্টি করোনাতে কাজের যে নাই মাপ
বিত্তবানদের বৃষ্টি বিলাস তাদের অভিশাপ।
বৃষ্টি বিলাস তাদের সাজে সুখে আছে যারা
মেঘলা আকাশ বৃষ্টি বারি দুঃখির চোঁখের ধারা। প্রকাশকালঃ ঢাকা
সোমবারঃ ২০ জুলাই, ২০২০ ইং
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন
যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ...
...বাকিটুকু পড়ুন
কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে...
...বাকিটুকু পড়ুন