somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

প্রেমিকা না থাকার উপকারিতা ! No girlfriend no tension

১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জীবনে চলতে গেলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড প্রয়োজন। প্রেমিকার জন্য যেমন পাগল পুরুষরা। তেমনি প্রেমিকের জন্য নারী। তবে আমি ললনাদের শ্রদ্ধা রেখেই তাদের ব্যাপারে কিছু বলছিনা !! আমার উপদেশ আমার স্বগোত্রীয়দের জন্য। যারা রক্ত পানি করা পয়সা প্রেমিকার করকমলে অথবা পদতলে অর্ঘ দিচ্ছেন!! =p~ নিদৃষ্ট একটা বয়সে ( অনেক ইচড়ে পাকারা সেই বয়স হবার আগেই লিলুয়া বাতাসে খাবি খায়) ছেলেরা নিজের কোনো প্রেমিকা বা প্রেমিকনেই বলে দুঃখ করেন অনেকেই। জীবনে একটা প্রেম হলো না বলে আফসোসের শেষ নেই। বন্ধুরা প্রেমিকা নিয়ে রিকসায় ঘুরছে, ফুসকা খাচ্ছে; বার্গার-চিকেন, কোল্ডড্রিংস, আইসক্রিম খেতে খেতে স্বপ্নের জাল বুনছে, সিনেমায় যাচ্ছে, আর আপনি হিংসায় জ্বলছেন! আফসোস হচ্ছ, ইস আমার যদি একজন প্রেমিকা থাকতো! কিন্তু জানেন কি, প্রেমিকা না থাকার সুবিধা? সেটা জানলে অনেকেই হয়ত ভাববেন, যাক, একা আছি, এই বেশ ভালো আছি। আসুন জেনে নিই প্রেমিকা না থাকার কয়েকটি উপকারিতা।


১। নিজেই নিজের সিদ্ধান্ত নেয়া যায়ঃ
পেশার খাতিরে শহর বদলানো বা ঘুরতে যাওয়ার সময় আপনার যদি কোনো প্রেমিকা না থাকে তাহলে চট করে সিদ্ধান্ত নিতে পারবেন৷ ব্যাগ নিলেন, আর চলে গেলেন৷ কিন্তু বান্ধবী বা প্রেমিকা থাকলে আলোচনা করতে হবে৷ এমনকি আপনার সিদ্ধান্ত বদলাতেও হতে পারে৷


২। সাহস নিয়ে চলা যায়ঃ
একা থাকলে অন্য মেয়েদের দিকে তাকানোর সময় আপনার মনে কোনো অপরাধবোধ কাজ করবে না৷ যার সাথে ফ্লার্ট করবেন সে-ও খারাপ ভাববে না৷ আর সঙ্গে যদি প্রেমিকা থাকে, আপনার দুঃসাহসই হবে না অন্য মেয়ের দিকে তাকাতে৷ প্রেমিকাদের বেলাতেও ঠিত তাই।


৩। বাড়তি টাকা খরচ করতে হবে নাঃ
প্রেমিকা বা প্রেমিক থাকলে নিজেকে ফোকাস করার জন্য আপনাকে আজাইরা টাকা খরচ করতেই হবে। আজ কফিশপে তো কাল কোনো বড় রেস্টুরেন্টে, আবার পরশু শপিংমলে। এর মাঝে চা, ফুচকা ও চটপটি তো আছেই। আর সবাই খুব ভালো করেই জানেন এ প্রত্যেকটি ক্ষেত্রেই পকেট থেকে টাকা গুণতে হয়। তবে প্রেমিকাদের বেলায় খরচ কমই হয়ে থাকে। কিন্তু যদি প্রেমিক বা প্রেমিকা না থাকে তাহলে ভাবুন তো আপনার খরচ কতটা কমবে?


৪। একা থাকলে স্লিম থাকা যায়ঃ
ব্রিটেনে এক জরিপে দেখা গেছে, যেসব মানুষ সম্পর্কে জড়ায়, তাদের ৬২ শতাংশের ওজন ৭ কেজি পর্যন্ত বেড়ে যায়। ডেটিংয়ের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে বলে ওই জরিপের প্রতিবেদনে বলা হয়েছে। একা থাকলে মানুষ প্রচুর পরিশ্রম করে আর তাতে ওজনও কম থাকে, মোটা হওয়ার ভয়ও থাকে না।


৫। অফুরন্ত সময় পাওয়া যায়ঃ
যাদের প্রেমিকা আছে, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, তাদের কতজন বই পড়ার, খেলা দেখার বা মুভি দেখার সময় পায়৷ একটা উত্তরই পাবেন, ‘সময়ই পাই না’৷ আর একা থাকলে নিজের ইচ্ছে মতো মুভি দেখা, গান শোনা, খেলা দেখার কত সময়!

৬। আরামের ঘুম হয়ঃ
‘ঘুম আসে না’- হঠাৎ বৃষ্টি’র সেই গানটার মতোই প্রেমিকদের অবস্থা৷ এটা সত্যিই অনেক মানুষ জানিয়েছে যে, প্রেমে পড়লে রাতের বেশিরভাগ সময় ফোনে প্রেমিকার সঙ্গে কথা হয়, তাই ঘুম খুব কম হয়৷ আর যদি একা থাকেন কোনো চিন্তা-ভাবনা, ঝগড়া-ঝাটি ছাড়া নিশ্চিন্ত ঘুম৷ আহ, এর চেয়ে শান্তি আর কী আছে!


৭। বিচ্ছেদের জ্বালা নেইঃ
যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ ভাগ বিয়ে ভেঙ্গে যায়৷ আর আর্থিক অসঙ্গতির কারণে অনেক পুরুষ চেয়েও তালাক পান না৷ এসব ঝামেলা এবং বিচ্ছেদের কষ্ট তাদেরই, যাদের প্রেমিকা, বান্ধবী বা স্ত্রী আছে৷ আপনার কী চিন্তা? আপনি তো একা, উপভোগ করুন জীবনটাকে৷


৮। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বাড়েঃ
যারা একা থাকেন, তারা বন্ধু-বান্ধবদের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন৷ সময়ের কোনো বাঁধা-ধরা থাকে না৷ আর যাদের প্রেমিকা আছে তাদের জিজ্ঞেস করুন, বন্ধুদের কেবল প্রতিশ্রুতিই দেয়া হয়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সেগুলো পূরণ করতে পারেন না৷ অথচ একলা থাকলে যখন খুশি বন্ধুদের সাথে দেখা কর, আড্ডা দাও, কোথাও ঘুরতে চলে যাও৷


৯। যেখানে কোনো চাহিদা বা আকাঙ্ক্ষা নেইঃ
প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে৷ আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়৷যেখানে কোনও চাহিদা বা আকাঙ্ক্ষা নেই - প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে৷ আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়৷ তাই প্রেমিকা না থাকলে আপনি বাড়াতে থাকুন আপনার ব্যাংক ব্যালেন্স বা খরচ করুন আপনার ইচ্ছে মতো৷ এত স্বাধীনতা আর কোথায়! এখন হিসাব করে দেখুন প্রেমিক/প্রেমিকায় জড়াবেন না একা থাকবেন। প্রশ্ন আমার উত্তর আপনার!! যদিও এটা খানসাব মানবেনা !!! তার girlfriend চাই ই চাই

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৭
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×