somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরও একখান বিয়া !!

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আরও একখান বিয়া !!
নূর মোহাম্মদ নূরু

এক ব্লগার খায়েশ করছে করবে আর এক বিয়া
আগেরটাকে ঘরে রেখে হনলুলু, যাবে তাকে নিয়া।
তার সুন্দরী বউ কন্যা আছে ঘর করিয়া আলো।
আরেক বিবি নাই বলে তার মুখ হয়েছে কালো।

আমায় বলে পাত্রী দেখেন করবো আর এক বিয়া
এক জীবনে মজা যে নাই একটা বউ নিয়া।
বুঝাই তাকে অনেকেরই দুই তিনটা বউ নাই
বলে আমায় কাজ হবেনা আর একটা বউ চাই।

বিয়ে বিয়ে করে সে যে ভাসছে হাওয়ার দোলায়
বলি তাকে বিয়ে করলে টাকা আসবে ঝোলায়?
জীবনটতো শ্মশান হবে করলে আর এক বিয়া,
বিয়ের পরে সুখ পাখিটা যাবে উড়াল দিয়া।

দুইটা বিয়ে মজা নাকি, দুঃখ কেন করা,
যে করেছে সে বুঝেছে জীয়ন্তে সে মরা।
বিয়ে করে কেবা কবে হয়ে গেছে বড়?
আর এক বিয়ার বদ চিন্তা মাথা থেকে ছাড়ো ।

কেউ যদি পারেন তাকে একটু বুঝাতে পারেন
বিয়ে বিয়ে করে কেন পাগলামীটা করেন?
পাগল হবার বাকীযে নাই বিয়ে করার আগে
এই বয়সে এমন করলে কেমনটা যে লাগে!

তার পরেও আর এক বিয়ে করতে যদি চায়,
আগের বউয়ের কাছ থেকে পারমিশনটা নেয়।
বলেন তাকে বিয়ে করার যুক্তি গুলি বউকে খুলে বলো
উভয়েরে সমান দেখো মুখ না করে কালো।

কার সাথে কতদিন থাকতে হবে মাসে
হিসাব মিলাও আগে থেকে স্থীর হয়ে বসে।
এ ছাড়াও হিসাব নিকাশ আরো আছে ম্যালা
বুঝবা তখন আর এক বিয়ের কতরকম জ্বালা।

তবে অন্ধ আর বোবা স্বামীর আছে বড় গুণ,
তানা হলে কুরুক্ষেত্র, লাগবে যে আগুন।
যদি পারো এক বাঁধনে বাধতে দুটি হিয়া,
তা না হলে সুখের পাখি যাবে উড়াল দিয়া।

ধর্ম তোমায় না করে নাই করতে অধিক বিয়া
শর্ত মতো এক- দুই তিন অথবা চারটা করো বিয়া।
তারপরেও বলি সবায় যদি করতে চাও বিয়া
দিল্লিকা লাড্ডু এ যে পস্তাও করে বিয়া।


প্রকাশকালঃ ঢাকা ১৮ আগস্ট ২০২০
উৎসর্গঃ ব্লগের সেই বিয়ে পাগলাকে!!
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪২
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×