somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসিদ্ধ কবি, ছোটগল্পকার ও প্রাবন্ধিক তারাপদ রায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলার প্রসিদ্ধ কবি, ছোটগল্পকার, রম্যরচনা কার, প্রাবন্ধিক ও কিশোর সাহিত্যিক তারাপদ রায়। তিনি 'নক্ষত্র রায়' এবং 'গ্রন্থকীট' ছদ্মনামেও লিখতেন।বাল্য অবস্থা থেকেই কবিতা রচনা করে গেছেন তিনি। তার প্রথম কবিতার বই 'তোমার প্রতিমা' প্রকাশিত হয় ১৯৬০ সালে। বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সাথে পরিমিত তিক্তরস মিশ্রণের পারঙ্গমস্রষ্টও তিনি। কবিতার পাশাপাশি রম্যরচনা লিখেছেন অজস্র সঙ্গে গল্প ছোট উপন্যাস ও শিশু সাহিত্য। বাংলা সাহিত্যে সার্থক রম্যরচয়িতাদের মধ্যে পাঠক পাঠিকাদের নিরিখে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। কথা ভঙ্গি এবং পরিহাস-বিদ্রুপ মিশ্রিত বাক্ধারার সমন্বয়ে বাংলা কবিতায় এক স্বাতন্ত্র অর্জন করেছেন তারাপদ রায়। শিশুসাহিত্য রচনাতেও তিনি নিপুণ। ডোডো তাতাই তাঁর প্রতিভার নিদর্শন। তিনি 'পূর্ব মেঘ' ও 'কয়েকজন নামে ' দুটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। তিনি লেখায় এত উত্সাহী ছিলেন যে তাঁর হাসপাতালের শয্যায় সুয়েও সুয়েও তিনি লিখে গেছেন। সরকারি অতিথি হয়ে ঘুরেছেন ইংল্যান্ড, আমেরিকা সহ বহু দেশে। ২০০৭ সালের আজকের দিনে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। আজ তার ১৩তম মৃত্যুবার্ষিকী। প্রসিদ্ধ কবি, ছোটগল্পকার ও প্রাবন্ধিক তারাপদ রায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।


তারাপদ রায় ১৯৩৩ সালের নভেম্বর মাসের ১৭ তারিখে অবিভক্ত বাংলায় বর্তমান বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। সেখানকার বিন্দুবাসিনী হাই ইংলিশ স্কুল হতে ম্যাট্রিক পাশ করেন। ১৯৫১ খ্রিষ্টাব্দে কলকাতায় কলেজে পড়তে আসেন। মৌলানা আজাদ কলেজ থেকে পড়াশোনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক উপাধি লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি কিছুদিন উত্তর ২৪ পরগনার হাবড়ায় শিক্ষকতা করেন। তারপরে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তার পদ থেকে অবসর নেন। তার প্রকাশিত কবিতা সহস্রাধিক। কবিতার পাশাপাশি লিখতেন রম্যরচনা তাছাড়াও লিখেছেন অজস্র সঙ্গে গল্প, ছোট উপন্যাস ও শিশু সাহিত্য। তার উল্লেখযোগ্য রচনাসমূহঃ


১। ক খ গ ঘ (১৯৯৬), ২। কাণ্ডজ্ঞান, ৩। বিদ্যাবুদ্ধি, ৪। জ্ঞানগম্যি, ৫। বুদ্ধিশুদ্ধি, ৬। শোধবোধ (১৯৯৩), ৭। জলভাত, ৮। এবং গঙ্গারাম, ৮। পটললাল, ৯। সর্বাণী এবং, ১০। বলা বাহুল্য (২০০০), ১১। বালিশ, ১২। কী খবর, ১৩। ধারদেনা, ১৪। ঘুষ, ১৫। রস ও রমণী, ১৬। শেষমেষ, ১৭। সরসী, ১৮। জলাঞ্জলি, ১৯। সন্দেহজনক, ২০। বাঁচাবার, ২১। স্ত্রী রত্ন, ২২। মেলামেশা, ২৩। মারাত্মক, ২৪। ভদ্রলোক, ২৫। বানরেরা মানুষ হচ্ছে, ২৬। ডোডো তাতাই পালাকাহিনী, ২৭। ছাড়াবাড়ী পোড়াবাড়ী, ২৮। টমটমপুরের গল্প, ২৯। দুই মাতালের গল্প ও অন্যান্য, ৩০। ভাগাভাগি (১৯৯৭, ৩১। সর্বনাশ (২০০১), ৩২। রম্যরচনা ৩৬৫
কবিতার বইঃ
১। তোমার প্রতিমা (১৯৬০), ২। ছিলাম ভালবাসার নীল পতাকাতে স্বাধীন (১৯৬৭), ৩। কোথায় যাচ্ছেন তারাপদবাবু (১৯৭০), ৪। নীল দিগন্তে এখন ম্যাজিক (১৯৭৪), ৫। পাতা ও পাখিদের আলোচনা (১৯৭৫), ৬। ভালোবাসার কবিতা (১৯৭৭), ৭। দারিদ্র্যরেখা (১৯৮৬), ৮। দুর্ভিক্ষের কবিতা, ৯। জলের মত কবিতা (১৯৯২), ১০। দিন আপনি দিন খাই (১৯৯৪), ১১। টিউবশিশুর বাবা (১৯৯৫, ১২। ভালো আছো গরীব মানুষ (২০০১), ১৩। কবি ও পরশিনী (২০০২)


তারাপদ রায় শিরোমণি পুরস্কার ও কথা পুরস্কার (১৯৯৫) এ ভূষিত হয়েছেন। তারাপদ রায় ইংরাজী ২০০৭ সালের আগস্ট মাসের ২৫ তারিখে প্রয়াত হন। আজ তার ১৩তম মৃত্যুবার্ষিকী। প্রসিদ্ধ কবি, ছোটগল্পকার ও প্রাবন্ধিক তারাপদ রায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×