somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বনামধন্য কবি এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের ৬৫তমজন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আশির দশকের স্বনামধন্য কবি ও গবেষক সাবেক শিক্ষা সচিব এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ১৩ম চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ সাদিক শিক্ষা সচিবের দায়িত্ব গ্রহণ করার আগে ২০১০ সালের ২৪ অক্টোবর থেকে ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছরেরও বেশি সময় ধরে নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাদিকে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, সুইডেনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবেও কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয় আছেন। তিনি বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ-এর জীবন-সদস্য। তিনি জাতীয় কবিতা পরিষদ ও বাংলাদেশ রাইটার্স ক্লাব-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নজরুল ইনস্টিটিউটের প্রথম সচিব ছিলেন। কবিতায় অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলা একাডেমি থেকে প্রদত্ত বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। আজ কবি মোহাম্মদ সাদিকের ৬৩তম জন্মদিন। ১৯৫৫ সালের আজকের দিনে তিনি সিলেটের সুনামগঞ্জের জন্মগ্রহণ করেন। জন্মদিনে কবিকে ফুলেল শুভেচ্ছা।


মোহাম্মদ সাদিক ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের সুনামগঞ্জের ধাড়ারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ মোহাম্মদ মবশ্বির আলী এবং মাতা মাসতুরা বেগম। মোহাম্মদ সাদিক ১৯৭৬ সালে বাংলা ভাষা ও সাহিত্যে বি. এ.(সম্মান) এবং ১৯৭৭ সালে এম.এ. ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে ১৯৯৪-৯৫ সালে ড. মোহাম্মদ সাদিক যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হতে পারসোনাল ম্যানেজমেন্ট-এর উপর পড়াশুনা করেন এবং পরে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সিলেটিনাগরী লিপির ওপর তাঁর গবেষণার জন্যে ভারতের আসাম বিশ্ববিদ্যালয় হতে পি. এইচ. ডি. ডিগ্রী লাভ করেন। সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ এএইচ কলেজের প্রভাষকও ছিলেন ড. মোহাম্মদ সাদিক। ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে নাগরী ভাষা ও লিপির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। কবি মোহাম্মদ সাদিকের এ যাবত প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছেঃ আগুনে রেখেছি হাত (১৯৮৫), ত্রিকালের স্বরলিপি (১৯৮৭), বিনিদ্র বল্লম হাতে সমুদ্রের শব্দ শুনি (১৯৯১), কাদের সিদ্দিকীর টুপি ও অন্যান্য কবিতা (১৯৯৭), তুমি না থাকলে ও বৃষ্টিতো থাকবে(২০০০)। অনুবাদ গ্রন্থ-নাইচেরিয়ার বিখ্যাত লেখব চিনুয়া এচিবি-র দ্বিতীয় উপন্যাস 'No Longer At Ease'-এর বাংলা ভাষান্তর 'নেই আর নীলাকাশ'। কর্মজীবনে ড. সাদিক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভূটান, স্পেন, ইটালি, সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।


ড. মোহাম্মদ সাদিক বিবাহিত এবং তাঁর সহধর্মিনী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন সিনিয়র সদস্য। পুত্র মোহাম্মদ কাজিম ইবনে সাদিক এবং কন্যা মাসতুরা তাসনিম সুরমাকে নিয়ে সুনামগঞ্জের ধাড়ারগাঁয়ে তাঁর স্থায়ী নিবাস। আজ কবি মোহাম্মদ সাদিকের ৬৫তম জন্মদিন। জন্মদিনে কবিকে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×