somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হয়তো আর ফিরবোনা !!

১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হয়তো আর ফিরবোনা !!
© নূর মোহাম্মদ নূরু

থাকি সদা ম্রিয়মাণ টিপ্পনি কাটে কেউ,
সারমেয় দল বেঁধে করে শুধু ঘেউ ঘেউ।
মান নিয়ে টানা টানি করে অনেক পামরে,
হয়তো আর ফিরবোনা কলহের এই শহরে।

যা বলি তার ভুল খোঁজে তবে শুদ্ধ কি বলে না,
মনে ভাবি বলবে কি! সে তো শুদ্ধটা জানেনা।
এত যদি পণ্ডিত তবে তুমি কেনো লেখনা,
ভুল ধরা ইজি খুব লেখা অত সহজ না।

মূর্খদের পণ্ডিত হয়ে জানি কোন লাভ নাই,
না বুঝে কথা বলে ক্যাচাল করে অযথাই।
দলে ভারী এরা তাই সত্য হয় মিথ্যা,
কথাতেই বোঝা যার পেটে কত বিদ্যা।

সোনা ভাই যেই বলে প্রশ্ন ফাঁসের দল,
ব্যাস! আর যায় কোথা হয়েছেন জেনারেল।
নিজের খেয়ে বনের গাধা মানুষ করতে কেন যান?
জেনারেলের টুপি মাথায় এখন ইয়া নাফসি করেন।

একে একে অনেকই ছাড়ছে এই উষ্ণ শহর,
ভাবছি আমি চলে গিয়ে ধরবো তাদের বহর।
গন্ধ ভরা এই শহরে বইবে কি সুখের নহর !
সুখের আসায় চাইনা খেতে বিষে ভরা জহর।

তোমরা যারা গায়ে পড়ে ঝগড়া করে থাকো,
স্মরণ করে সেই দিনের বিষাদ ছবি আঁকো।
রইবেনা কেউ ধারে কাছে থাকতে হবে এক ঘরে,
নামটি তোমার কেউ নিবেনা ঠিকানা আস্তাকুঁড়ে।

সত্য বলার সত্যে চলার বিকল্প যে ধরায় নাই,
মনে রেখো বকছো যাকে সেও কিন্তু তোমার ভাই।
আজ আছো কাল চলে যাবে মিছে কেনো এই বড়াই,
এই শহরে সারা জীবন থাকার যে উপায় নাই।

আই স্যাল লিভ ইউ মে হিয়ার,
অনলি গড নোজ হুইচ ইজ বেটার।
থিংক পজেটিভ বি হ্যাপি অলওয়েজ ম্যান,
আদারওয়াইজ সাম ডে ইউ উইল বি ব্যান!

প্রকাশকালঃ ঢাকা-১৭ জুলাই ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:১০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×