সবাই প্রেম করে,
প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না।
ফুটপাতের যে মা টি সারাদিন অনাহারে থাকে,
দুধের শিশুকে কিছু খাওয়াতে পারে না।
সেও প্রেম করে, বেঁচে থাকতে চায়,
বাঁচিয়ে রাখতে চায়।
সবাই প্রেম করে,
প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না।
যে লোকটি দু বেলা পেট পুরে খেতে
পাওয়ার আশায়; সারাদিন রিকশা চালায়।
সেও প্রেম করে, রাতের আধারে শিশুর কপালে চুমু আঁকে।
স্ত্রীর আঁচলে মুছে মুখ।
সবাই প্রেম করে,
প্রেম ছাড়া মানুষ বাঁচতেই পারে না।
কিন্তু, তিন বেলা পেট পুরে খেতে পেয়ে,
জীবনের সব স্বাদ আহ্লাদ মিটিয়েও
কিছু মানুষ প্রেমের মুল্য বুঝেনা।
জীবনের মূল্য বুঝে না।
তাদের ধিক্কার।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



