somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নুসরাত জাহান যুথি
আমি গাই নবীনের জয়গান

সামু দাবাঃ এবার খোদ দাবা গ্রুপের মডারেটরের পতন

০৬ ই মে, ২০০৯ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবার দাবা গ্রুপের মডারেটর রিফাত হোসেনকে হারিয়ে দিলাম। রিফাত হোসেন অবশ্য জানতেননা যে তিনি দাবা গ্রুপের মডারেটর। রিফাত হোসেনের সাথে আগের খেলাটিতে তিনি জয় লাভ করেছিলেন। তাই এই খেলাতে তিনি সম্ভবত আমাকে কিছু আন্ডারএস্টিমেট করেন। যার ফলে আমাকে আক্রমন করবার সময় অনেক ফাকফোকর রেখে দেন। যার পরিনামে তাকে হারতে হয়।

রিফাত হোসেন সাদা এবং আমি কাল গুটি নিয়ে খেলা শুরু করি। শুরুটা দুইজনেরই ভাল হয়। কিন্তু ৬ চালের মাথায় e4 পজিশনের সৈন্যটি তিনি কেন আমাকে বিনা বাধায় খেতে দেন, তা আমার কাছে স্পষ্ট না। এর ফলে তার d5 পজিশনের সৈন্যটি দূর্বল হয়ে পড়ে। পরবর্তীতে খেলার ফলাফল নির্ধারনে এটি ভাইটাল হয়ে উঠে। যাই হোক, রিফাত হোসেন খুব দ্রুত ঘর গুছিয়ে ফেলেন। আমি ঠিক ঐ গতিতে তাল মিলাতে পারিনি। ১০ চাল শেষে নিচের ছবিটি সেটা রিফ্লেক্ট করে।



এরপর রিফাত হোসেন একটি বড় ধরনের ভুল করেন। তিনি ঘোড়া b5 পজিশনে আনবার পরে আমি সৈন্য a6 চাল দিয়ে থ্রেট দেই। কিন্তু তিনি পিছু না হটে মন্ত্রী a4 পজিশনে চাল দেন। আমি হাতি d7 পজিশনে চাল দেয়াতে তার ঘোড়াটি মার যায়। রিফাত হোসেন আপাতত পিছু হটেন। এই পর্যায় আমি ক্যাসলিং করলে তিনি সরাসরি আমার রাজাকে আক্রমন করবার ফন্দী আটেন। আমি রিফাত হোসেনের পরিকল্পনাটি একটু দেরীতে বুঝতে পারি। আমার টনক নড়ে রিফাত হোসেন ঘোড়া g5 পজিশনে নিয়ে আসলে। তখন রিফাত হোসেনের দুইটি হাতি, একটি ঘোড়া আর মন্ত্রী আমার রাজার দিকে তাক করা। ১৯ চাল শেষে খেলার অবস্থান দাঁড়ায় নিচের ছবিটির মত।



পরবর্তী ৭ টি চাল ছিল খুব গুরুত্বপূর্ন। কারন এর মধ্যে যেকোন একটি চাল ভুল হলেই আমি হেরে যাব। রিফাত হোসেন প্রথম হাতি দিয়ে আক্রমন করেন। এর মধ্যে নৌকা কাটাকাটি করে আমি মন্ত্রীর পথ ক্লিয়ার করে ফেলি। মন্ত্রীর পথ ক্লিয়ার না করতে পারলে আমার পরাজয় নিশ্চিত ছিল। রিফাত হোসেন আক্রমন করতে গিয়ে একটি হাতি আমার একটি সৈন্যের বিনিময়ে সেক্রিফাইস করেন। শেষ পর্যন্ত রিফাত হোসেনের আক্রমন বিফলে যায় আমি সঠিকভাবে সামাল দেয়াতে। ২৯ চাল শেষে খেলা পুরোপুরি আমার কন্ট্রোলে চলে আসে (নিচের ছবিটি দেখুন)।



এবার আমার আক্রমনের পালা। আমার ৪ পাওয়ারের সাথে রিফাত হোসেনের ২ পাওয়ারের পেরে উঠবার প্রশ্নই আসে না। ৩৮ চালের মাথায় রিফাত হোসেনকে চেকমেট করে ফেলি। খেলাটি পাওয়া যাবে এই লিংকে Click This Link



এই খেলা শেষে সামু দাবাতে আরেকটি ঘটনা ঘটল। রিফাত হোসেনকে শীর্ষস্থানটি আমাকে ছেড়ে দিতে হল। এ পর্যন্ত রিফাত হোসেনের সাথে ব্যক্তিগত লড়াইতে আমার ২ জয়, ২ ড্র আর ১ পরাজয়। এর পরপরই রিফাত হোসেন আমাকে নতুন খেলায় চ্যালেঞ্জ করেন। খেলাটি মাঝপথে আছে এবং চরম হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই লিংকটি দেখুন Click This Link
৩৮টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×