somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামদানি আর নকশি কাথার মালিকানা নাকি আমাদের না!!! ইন্ডিয়া’র !

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





একটু আগে গতকালকের কালের কন্ঠ' পত্রিকার একটা লেখা পড়ে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেসে। তার প্রধান অংশ নিচে তুলে দিলাম।

জামদানির পর ফজলি গেল নকশিকাঁথাও যায় যায়

ফজলি আমও হাতছাড়া হলো বাংলাদেশের। রাজশাহীর ফজলির বিশ্বজুড়ে পরিচিতি থাকলেও এ আমটির মালিকানা স্বত্ব বাগিয়ে নিয়েছে ভারত। সম্প্রতি বিশ্ববাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও) থেকে ফজলি আমের মালিকানা স্বত্ব ভারতকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুধু তা-ই নয়, বিশ্ববাণিজ্য সংস্থার কাছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথার মালিকানা স্বত্বও দাবি করে রেখেছে ভারত। পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে তালিকাভুক্ত করে নকশিকাঁথাকেও নিজস্ব পণ্য হিসেবে নিবন্ধনের জোর চেষ্টা চালাচ্ছে তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরো জানায়, এর আগে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির স্বত্বও নিয়ে নিয়েছে ভারত। অথচ চার বছর ধরে নিজেদের ভৌগোলিক পণ্যের মালিকানা স্বত্ব দাবি করার মতো আইনই তৈরি করতে পারেনি শিল্প মন্ত্রণালয়। আর এ সুযোগে সব দায় শিল্প মন্ত্রণালয়ের ওপর চাপিয়ে দিয়ে নির্বিকার রয়েছে মালিকানা স্বত্ব রক্ষার দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় তথা সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে জামদানি শাড়ির পর ফজলি আমের স্বত্বও আদায় করে নিয়েছে ভারত। এর আগে নিমগাছের স্বত্ব নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। বাসমতি চালের স্বত্ব নিয়েছে ভারত ও পাকিস্তান। অন্য দেশের স্বত্ব নেওয়া পণ্যগুলো ভবিষ্যতে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন এবং আমদানি-রপ্তানি করতে গেলে স্বত্ব পাওয়া দেশকে রয়্যালিটি দিতে হবে। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে এসব পণ্য স্বত্ব পাওয়া দেশগুলোর নিজস্ব বলেই বিবেচিত হবে।

পুরো আর্টিকেল এখানে, ক্লিক করুন

এখন বিবেচনার বিষয় হল, আমরা গাধা জাতি। গরু জাতি। আর কিছু অসভ্য গালি দিতে পারলে মনটা শান্ত হত। কিন্তু দিতে পারছি না। এইটাও আমার একটা অপারগতা। জাতি হিসেবে আমরা বেশি লাজুক, বুঝি বেশি, করি কম। যত্তসব।

আপনারা যারা নিয়মিত ফেসবুকিং করেন, তারা দেখে থাকবেন এখন পাকিস্তানি আর ইন্ডিয়ান সালোয়ার কামিজ কেনেকাটার ধুম পড়েছে। আমাদের কিছু নারীকুল এইসব কাপড় পাগলের মত কিনছি। এদের দাম সর্বনিম্নে ৫০০০ টাকা আর সর্বোচ্চ ১৫/২০ হাজার টাকা। জি, আপনি ঠিক পড়ছেন, আমি ভুল লিখি নাই। একটা জামার দাম এত এত টাকা'ই।

যাই হোক আমি ইনাদের দোষ দিচ্ছি না। পয়সা আছে, কিনবে। কিন্তু দোষ অন্য জায়গায়। আমরা সবসময় দেশের অবনতির পেছনে দেশের মন্ত্রি মিনিস্টার, আর রাজনীতিকে দোষ দেই। আজকে ইন্ডিয়া আমাদের দেশকে পুরোপুরি গিলে খাচ্ছে। এর থেকে দেশকে বাচানোর জন্য আমরা যা করতে পারতাম, তা কি করছি?

চাইলেই কিন্তু পারি। এই চাওয়ার প্রথম ধাপ হিসেবে, আসুন ইন্ডিয়া আর পাকিস্তানি সালোয়ার কামিজ কেনা বন্ধ করি। নিজে পুরুষ হলে, মা, বোন, গার্লফ্রেন্ড, বন্ধুদের কিনতে নিষেধ করি।

আর তার পরের ধাপ হিসেবে দেশী কাপড়ের একটা বিপ্লব ঘটানোর চেষ্টা করি। সব রকম বিদেশি কাপড়কে না বলি আসুন।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:০০
১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×