somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অচেনা হৃদি
স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

গরুগম্ভীর ফানঃ যে চার কারণে আমি মাথা ঘুরে পড়ে যেতে পারি!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষ মাথা ঘুরে বা জ্ঞান হারিয়ে চিতপটাং হয়ে যেতে পারে। আমার ভাগ্য ভালো বলতে হবে, এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি কখনো মাথা ঘুরে পড়ে যাইনি। মাথা ঘুরে পড়ে যাবার মত বিভিন্ন ঘটনা ঘটলেও কিভাবে কিভাবে যেন আমি বেঁচে গেছি, কখনো পড়তে হয়নি।

তবে কখনো পড়িনি মানে এই নয় যে ভবিষ্যতেও আমি কখনো মাথা ঘুরে পড়ে যাবো না। যেদিন ভাগ্য খারাপ থাকবে সেদিন ঠিকই আমি চিতপটাং হয়ে যেতে পারি। কি কারণে পড়বো তা আগাম বলা যায় না। কিন্তু চারটি ঘটনা যদি আমার সামনে ঘটে যায় তবে শিউর আমি মাথা ঘুরে পড়ে যাবোই।

কি সেই ঘটনাগুলো? জেনে নিন সেই চার ভয়ংকর আনপ্রেডিক্টেবল ঘটনাসমূহ!

এক
বাংলাদেশ জাতীয় ফুটবল দল যদি কখনো বিশ্বকাপ জিতে যায় সেদিন আমি নিশ্চিত মাথা ঘুরে পড়ে যাবো।
আমি বাংলাদেশ ফুটবল দলকে অনুরোধ করবো, তাঁরা যেন আমার জীবদ্দশায় কখনো বিশ্বকাপ জিতে আমাকে ফেলে না দেন।

দুই
বাংলাদেশের দুই জন বড় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া যদি অতীত ভুলে মিলেমিশে দেশের জন্য কাজ করে যাবেন বলে কোনদিন ঘোষণা দেন সেদিন আমি অবশ্যই জ্ঞান হারিয়ে মাথা ঘুরে পড়ে যাবো।
এই দুই নেত্রীকে অনুরোধ করবো, তাঁরা যেন কখনো এমন ঘোষণা না দেন, যেই ঘোষণা শুনে আমার মত একজন ভালো দেশপ্রেমিকের মাথা ঘুরে পড়ে গিয়ে ক্ষতি হয়ে যেতে পারে।

তিন
কানাডিয়ান বংশোদ্ভূত শিল্পী রায়ান গসলিং যদি কখনো আমাকে বিয়ে করে কানাডা নিয়ে যাবার প্রস্তাব দেয় সেদিন আমি নিশ্চিত মাথা ঘুরে পাঁচতালার উপর থেকে একদম নিচে পড়ে যাবো।
রায়ানকে আমি রিকোয়েস্ট করবো, সে যেন এধরনের প্রস্তাব দিয়ে আমার মত একজন ভালো ফ্যানকে হত্যা না করে।

চার
বর্তমানে এই ব্লগের দুইজন বিশিষ্ট ব্লগার হলেন চাঁদগাজী সাহেব এবং জনাব নূর মোহাম্মদ নূরু। আমি সেই শুরু থেকেই দেখে আসছি এই দুই জন ব্লগার সব সময় দুই বিপরীত মেরুতে অবস্থান নিয়ে একে অন্যের দিকে কমেন্টের তীর ছুঁড়ে মারেন।





আপনি হয়তো বলতে পারেন আমি কেন এই ব্লগারদের এখানে টেনে আনছি। এই পোস্টের সাথে উনাদের সম্পর্ক কি? সম্পর্ক অবশ্যই আছে।
ব্লগার চাঁদগাজী সাহেব যদি কখনো একটি প্রেমের কবিতা লিখে নুর মোহাম্মদ সাহেবকে উৎসর্গ করেন, সেদিন আমি নিশ্চিত মাথা ঘুরে পড়ে কোন একটা দুর্ঘটনা ঘটে যাবে।
চাঁদগাজী সাহেবকে আমি সতর্ক করে দিচ্ছি, তিনি যেন এমন কাজ না করেন যাতে আমার মত এই জেনারেশনের একজন ভালো ব্লগারের ক্ষতি হয়ে যেতে পারে। আমার যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে সামুর ব্লগারগণ উনাকে কখনো ক্ষমা করবে না, কোনদিনও না।


[এটি একটি নিরামিষ ফানপোস্ট। কি লিখেছি কেন লিখেছি না ভেবে ফান গ্রহণ করুন।
সেই সাথে আপনি কোন ঘটনা ঘটলে মাথা ঘুরে পড়তে পারেন সেটা কমেন্টে শেয়ার করতে পারেন। হ্যাপি ব্লগিং।]

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×