somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহস্য ঐপন্যাসিকদের রহস্যময়তা!রকিব হাসান ও শামসুদ্দিন নওয়াব!তাদের জনপ্রিয়তার ফারাক সম্পর্কে আমার নিজস্ব ভাবনা!

১২ ই জুন, ২০১৩ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা তিন গোয়েন্দার পাঠক তারা সকলেই রকিব হাসান দা কে পছন্দ করি,তার অসাধারন লেখনি শক্তির কারনে।অপরদিকে,শামসুদ্দিন নওয়াব কে অপছন্দ করে এমন লোকের সংখ্যাও কম নয়!এমনকি রোজ উনাকে ১০ টা করে গালি দেন এইরকম ডাই হার্ড তিন গোয়েন্দা ফ্যান সংখ্যাও বহু!কিন্তু কেন?
একজনকে পুঁজো করবে আর অপরজনকে গালি দিবে,এ বৈষম্য কেন?
আসুন জানা যাক তাদের লিখন পার্থক্য-

১।প্রথমত ধরা যাক প্রান্জলতার ব্যাপারটা।লেখক যেহেতু,তাই তারা অবশ্যই প্রান্জলতার ব্যাপারটি জানে!কথা হচ্ছে তারা লেখার সময় কতটা পালন করে।আমরা সকলেই নিশ্চয়ই ব্যাকরনের 'সরল,জটিল ও যৌগিক' বাক্যের পাঠগুলি পড়েছি?সেক্ষেত্রে আমি শুধু বলতে চাই,রকিবদা যেটা লিখেন সেটা ঘুরিয়ে পেচিয়ে না লিখে সহজ করে লিখেন(এখানে আলাদা আলাদা একটা করে বাক্যের কথা বোঝাতে চেয়েছি)।অবশ্য নওয়াবদাও এই ব্যাপারটি মেনে চলেন।উনি শুধু পারেন না রস ফুটিয়ে তুলতে।ফলে পাঠক কাহিনী হজম করতে পারে না।খাওয়ার সাথে সাথেই বমি করে তা উগরে দিতে হয়!একটু উদাহরন দিয়ে বোঝানো যাক-

# রকিবদার স্টাইল-
টমাসের কথা শুনে মৃদু হাসল কিশোর ও মুসা।কিশোর বললো,'আমি তো ব্যাপারটা আগে থেকেই জানতাম্ִ।

# নওয়াবদা স্টাইল-
টমাসের কথা শেষ হতে না হতেই হেসে দিল কিশোর আর মুসা।
আমি কিন্তু অনেক আগেই আন্দাজ করে ফেলেছিলাম ব্যাপারটা,'বলল কিশোর।

এখানে ভাল লাগা ও না লাগার বিষয়টা হল রকিবদার 'কিশোর বললো' ও নওয়াবদার 'বলল কিশোর'।
অধিকাংশ পাঠকই বুঝতে পারেনা যে তারা ঠিক কোন খুঁতের কারনে নওয়াবদার লেখা পছন্দ করতে পারল না।কিন্তু হাজার হোক তাদের মাঝেও তো একটা অনুভূতি আছে।সেটাই তাদের ধরিয়ে দেয় যে,লেখাটা বাজে!

২। গল্পের সুচনাগত আলোচনা-
রকিবদার বইগুলোতে গল্পের সূচনাভাগেও একটা ন্যাচারাল বিষয়বস্তু থাকত।কিন্তু নওয়াবদার কাহিনীগুলিতে তা কেমন যেন রুক্ষ হয়ে যায়।ব্যাপারটাকে আমরা গ্রাম্য নির্মল পরিবেশ আর শহুরে কঠিন পরিবেশ এর সাথে তুলনা করতে পারি।আরও উদাহরন দিয়ে দেখান যাক-

#রকিব দার বইগুলিতে কাহিনী শুরু হতো হয় স্যালভিজ ইয়ার্ডে মাঝে কোন মজার ঘটনা দিয়ে(মহাকাশের আগন্তুক,ইন্দ্রজাল,পায়ের ছাপ,ঘরির গোলমাল),অথবা ডেভিস ক্রিস্টোফারের ফোন পেয়ে কিংবা হয়ত ইয়ার্ডের ট্রাক বা রোলস রয়েস নিয়ে বেরিয়েছে,তারপরই কোন একটা রহস্যের মুখে(নিশাচর,রুপালী মাকড়সা,জলকন্যা)।এই টাইপ সূচনাগুলি পড়লেই আমরা হারিয়ে যেতে পারি তিগোর সাথে।

#নওয়াবদা স্টাইল-
উনি তিন গোয়েন্দাকে সবসময় হয় মুসার ফোক্সওয়ানে রাখবেন নয়ত তিন গোয়েন্দার হেডকোয়ার্টারে।তারপর কেউ একজন ওদের ফোন করবে এবং একটা রহস্য তৈরি করে তিগোর হাতে তুলে দেবে!ধরিয়ে দেবে কথাটার মানে হচ্ছে নওয়াবদা মাঝে মাঝেই অপরাধটা কিভাবে করা হল তা এড়িয়ে যেতেন।সেগুলি দেয়া হত কাহিনীর শেষে(বুদ্ধির খেলা,ঘোড়াচোর কিশোর,চ্যাম্পিয়ন গোয়েন্দা,মারাত্মক বিপদ,বনদস্যুর কবলে)।আর শুরুতে ওদের কোন বন্ধু তা ওদের জানিয়ে দিত।এই ব্যাপারটাই আমার সবচেয়ে অপছন্দের।

৩।তদন্ত চলাকালীন হুমকি-
গোয়েন্দাদের হুমকি দেয়া হবে এটা তো স্বাভাবিক।কিন্তু একটা কেসে ১০ টা হুমকি হবে এটা মানা যায় না।অন্তত গোয়েন্দা কাহিনিতে তো নয়ই।কারন গোয়েন্দা কাহিনীর গোয়েন্দারা সর্বদাই পাঠকদের নিকট সপ্নের নায়কের স্বরুপ থাকে(ভিন্নমত থাকলে কমেন্ট করুন) :P।আর ভিলেনরা তাদের নায়ককে হুমকি দিবে এটা তো মানা যায় না।
এখন আমরা অনেকেই হয়ত জানি রকিবদা এইসব হুমকি দিয়ে চিঠি খুব কম দেখাতেন।(গাড়ী নিয়ে পিছু নেয়া ও খুনের চেষ্টাটাকে এখানে ধরা হচ্ছে না।ওগুলো পরবর্তি পর্বে থাকবে)।

আসুন মোটামুটি ধারনা পেতে চেষ্টা করি-

#রকিবদা-
প্রেতসাধনা,ইন্দ্রজাল,মুক্তোশিকারী,অথৈ সাগর(২টি),খাবারে বিষ(মুরগির কাটা কল্লা),পতঙ্গ ব্যাবসা,জাল নোট(২টি),শয়তানের থাবা(সর্বোচ্চ হত্যার চেষ্টা,৪বার,হুমকি ২টি),সিসিসি,অবাক কান্ড,কুকুরখেকো ডাইনী,গুপ্তচর শিকারী,ভাঙ্গা ঘোড়া ইত্যাদি। :D

#শামসুদ্দিন নওয়াব-
সরি ভাই,এতো স্ট্যামিনা নাই :O ।আরে সবগুলা ধরে নিন।গুনে দেখার দরকার নাই।সারাটা বইই তো হুমকি তে ভরা থাকে।
তবে একটা বইয়ের কথা উল্লেখ না করলে আবার গোস্টরাইটারদের অপমান করা হয়।বইটি হল 'মারাত্মক বিপদ'।যেই মদনা এইটা লিখেছে তার আব্বুকে আম্মু।বইটার সম্পর্কে আপনার মধুর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
আরো একটা কথা,রকিবদা যেসব হুমকির স্ক্রিপ্ট লিখতেন সেগুলার মাঝেও মজা থাকতো। :D

যাই হোক এবার এ পর্যন্তই থাক।পরবর্তি পর্বের জন্য একটু ধৈর্য্য ধরুন।আর পিপাসা বেশী বেড়ে গেলে পানি খান! :P

[বিশেষ দ্রষ্টব্য-এই লেখাটি পুরোপুরি মৌলিক।সুতরাং কমেন্টে ত্যানা প্যাঁচাবেন না।]
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৪৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×