somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৌহিদসহ ৫ জন ৭ দিনের রিমান্ডে

০৪ ঠা মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৌহিদসহ ৫ জন ৭ দিনের রিমান্ডে

বিদ্রোহী বিডিআর জওয়ানদের কথিত নেতা বিডিআরের উপ সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ পাঁচজনকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. আব্দুর রহিম এ আদেশ দেন।

বুলেট প্র"ফ জ্যাকেট ও হেলমেট পরা এবং পেছনে দুই হাত বাধা অবস্থায় তাদেরকে দুপুর সোয়া তিনটার দিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

হাকিম মো. আব্দুর রহিম এ বিদ্রোহ ও হত্যায় আর কারা জড়িত এবং সে সম্পর্কে তথ্য নেওয়ার জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিএডি তৌহিদ ও ডিএডি আব্দুর রহিম, হাবিলদার আজাদ আলী, নায়েক মো. ফিরোজ আহমেদ, সিপাহী জাকির হোসেনকে মঙ্গলবার বিকালে হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এদের মধ্যে ডিএডি তৌহিদ ও ডিএডি আব্দুর রহিম এজাহারভুক্ত আসামি।

বিকেলে গ্রেপ্তারের পর র‌্যাব রাতে তাদের সিআইডির কাছে হস্তান্তর করে।

বুধবার কাঠগড়ায় দাঁড়িয়ে ডিএডি তৌহিদ সাংবাদিকদের জানান, গত ২৭ ফেব্র"য়ারি তাকে সেনাবাহিনীর সদস্যরা পিলখানার ভেতর থেকে গ্রেপ্তার করে।

হবিলদার আজাদ আলী জানান, এক মাসের ছুটিতে থাকায় ঘটনার সময় তিনি রংপুরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার সময় পিলখানায় না থাকলেও রংপুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিপাহী জাকির হোসেন জানান, তিনি আত্মসমর্পণ করেছিলেন অথচ র‌্যাব তাকে প্রচণ্ড শারীরিক নির্যাতন করেছে।

নায়েক ফিরোজ আহমেদ খান বলেন, "গত ২৫ ফেব্র"য়ারি ঘটনার দিনে পিলখানা থেকে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম। কার আছে আত্মসমর্পণ করব তা জানতাম না। রাস্তায় সাংবাদিক ও পুলিশ ছিল। তাদের কাছে আত্মসমর্পণ করি।"

কাঠগড়ায় দাঁড়িয়ে এরা সবাই বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত না থাকার দাবি করেন।

২৫ ফেব্র"য়ারি পিলখানা সদরদপ্তরে বিডিআর বিদ্রোহ শুরুর পর প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের প্রতিনিধি দলের যে বৈঠক হয় তাতে নেতৃত্ব দেন ডিএডি তৌহিদ।

পরে ২৮ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে অজ্ঞাতনামা সহস্রাধিক বিডিআর সদস্যের বিরুদ্ধে করা মামলায় ডিএডি তৌহিদকে প্রধান আসামি করা হয়।

মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, হত্যা, লুটপাট, লাশগুমসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

===========================
সূত্র : বিডিনিউজ ২৪ ডটকম
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×