আমার মনে আছে, আমার বন্ধুরা রাস্তায় অথবা তাদের বাড়ীর ছাদে বড় করে শহীদ মিনার বানিয়ে শহীদ দিবস পালন করতো, কিন্তু দুঃখের বিষয় পরিবারের অতিরিক্ত যত্নের কারনে আমি তাদের এই মহান কাজের সাথে সম্পৃক্ত হতে পারতাম না।
আমি আমার নিজের হাতে, নিজের কক্ষে, নিজের অাঁকা শহীদ মিনারে নিজের ফুলের টব থেকে ফুল এনে শহীদ দিবস পালন করতে চেষ্টা করতাম।
বন্ধুরা তাদের নিজেদের তৈরি শহীদ মিনার কাদের চেয়ে কাদেরটা বেশী সুন্দর হয়েছে তা নিয়ে একে অন্যের সাথে প্রতিযোগীতা করতো, আর আমি ভীষন দুঃখ পেতাম।
তবে আমি আনন্দ পেতাম যখন পরিবারের সবাই আমার সেই ক্ষুদ্র শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতো.............
সেই আনন্দ কম কি?
আমি আমার এই 23 বছরের জীবনে তিনবার আমাদের জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম তবে তিনবারই ধৈর্যের পরীক্ষায় ব্যার্থ হয়েছি।
তবে এইবার আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালাবো..........যদি আল্লাহ সদয় হন,
আমি এবার ব্যার্থতা কাটাতে পারবো ইনশাল্লাহ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


