ঝিরিঝিরি বৃষ্টিতে ইচ্ছে হয় তোমাকে জড়িয়ে এক সাথে সিক্ত হতে ।
মেঘের লুকোচুরিতে তুমি যেন হারিয়ে না যাও, তাই অনুভবে রাখি সারাক্ষণ ।
আকাশের সবটুকু নীল দিয়ে টিপ বানিয়ে পরিয়ে দিতে ইচ্ছে হয় তোমার কপালে ।
কুয়াশা মোরানো পথে তোমাকে আলিঙ্গনে বেঁধে রাখি যেন তোমার উষ্ণতা হারিয়ে না যায় ।
ফাগুন রঙে রাঙানো পথে তোমার হাতটি ধরে নিয়ে যেতে ইচ্ছে করে এক নিঝুম দ্্বীপে ।
লাল শাড়ি পড়ে একটি টিপ হয়ে ফুটে থাকবে তুমি সেই দ্্বীপে ।
সেখানে সারা রাত দু'জনে গল্প করব আর আঁধার দেখব ।
ভোর বেলায় হাত ধরাধরি করে দু'জন সূর্যোদয় দেখব ।
এক বুক ভালোবাসায় বেঁধে রাখব তোমায়, তুমি কি আসবে না?
---
লী
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


