অসঙ্গায়িত সর্ম্পক
১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে ভালোবাসি এমনটা আমি বলিনি।
তোমার আগে কাউকে ভালোবাসিনি, ভালো
লাগেনি এমনটা তুমি ধরে নিতে পারো,
তাতে আমার কি আসে যায়?
কারো মন পাবো এমনটা আর আশা করি না।
এই পথ চলায় যাকে পাবো, তাকে তার মত
আগলে নিবো, এমন কোনো অঙ্গীকার করি নি।
তুমি আমাকে তোমার সব ভাবতে পারো, আমি
তো আমার মতই চলেছি।
আমি শুধু নিজের কিছু অভ্যাসের দাস হয়ে আছি,
অধিকার দিয়েছ, তাই অভ্যাসগুলোর চর্চার সুযোগ
পেয়েছি। এই সমাজে ভদ্রলোকের বদ অভ্যাসগুলো
কেউ জানে না, তাই বলে আমি নিজেকে ভদ্র বলার
দাবি উত্থাপন করছি না।
স্বেচ্ছায় রক্ত দান করার পর, যদি তা কোনো
সুন্দরীর হৃদয়ে জায়গা করে নেয়, আমি তো
বলতে পারি না তাঁহার হৃদয়ে আমার বাস।
অধিকার ছেড়ে দিয়ে, অধিকার ধরে রেখে কাউকে
জ্বালাতন করার মত বড় অপরাধ আর কিছু নেই।
আমি-তুমি কোনো এক ভাবে সম্পর্কিত, আর কিছু
সম্পর্ক অসঙ্গায়িত থাকা উত্তম। তাই আবার ও বলছি,
তুমিও শুধু নিজের কিছু অভ্যাসের দাসী হয়ে থেকো।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুন
বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি
বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন