somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতাল: জনগনের গলার ফাঁস, রাজনীতিবিদদের অস্ত্র

২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় সাড়ে ৩ বছর পর আবার শুরু হলো জনগনের হাত-পা বেধে দেয়ার খেলা।

রাজনীতিবিদদের উদ্ভাবনী শক্তি আসলেই কম। প্রায় একশো বছর আগে দ:আফ্রিকায় গান্ধীজি যে হরতাল আবিস্কার করেছিলেন এতদিনও বাংলাদেশের রাজনীতিবিদেরা এর উন্নততর সংস্করণ আবিস্কার করতে পারেনি। বরং এর ব্যবহার নিম্নগামী হয়েছে। গান্ধীজি ভারতের স্বাধীনতার জন্য যেটা শান্তিপূর্ণভাবে ব্যবহার করেছিলেন, জনগণকে কষ্ট দেবার জন্য সেই একই অস্ত্রের আমরা ধ্বংসাত্মক ও ভীতিকর ভাবে ব্যবহার দেখছি।

লক্ষনীয় যে, বাংলার জনদরদী(?) রাজনীতিবিদরা হরতালের কনসেপ্টটা গ্রহণ করেছে[কারণ এটার ধংসাত্মক অপব্যবহার আছে] ... কিন্তু সত্যগ্রহ এর কনসেপ্ট গ্রহণ করেনি।

সবচেয়ে মজার ব্যপার হচ্ছে , বিরোধীদল যেসমস্ত দাবিতে হরতাল ডেকেছে, নিজেরা সরকারে থাকার সময় এই দাবি গুলো পূরণ করতে পারেনি। যে ক্ষেত্রে নিজেরা ব্যর্থ, সে ক্ষেত্রে অন্যদের সফলটা আশা করাটা কি হাস্যকর নয়।

তাদের সময় কি বিদ্যুত পর্যাপ্ত ছিলো? তারা কয় মে:ও: বিদ্যুত গ্রিড এ যোগ করেছে? তাদের সময় কি পানির দাবিতে এক সাংসদকে(দৌড় সালাউদ্দিন) দৌড়ানো হয়নি? গ্যাস এর জন্য কি চুলা বন্ধ থাকে নি? সাংবাদিক নির্যাতন হয়নি? কতজন বিরোধী রাজনীতিবিদকে হত্যা করা হয়েছিল, তার হিসাব কি তারা দিতে পারবে?

আবার এই মেয়াদ শেষে আলীগ যখন বিরোধীদল(এটা মোটামুটি নিশ্চিত যে কোন দল এদেশে টানা একাধিক মেয়াদে আসবেনা.... অন্যদলের সাফল্যে নয়, নিজদলের ব্যর্থতায়ই এক্ষেত্রে একমাত্র কারণ) হিসেবে মাঠে থাকবে, তখন দেখা যাবে তারা মোটামুটি এই ধরনের দাবি নিয়েই আবার হরতাল দেবে। মাঠ গরম করবে বিদ্যুত, পানি, গ্যাস এর দাবিতে। রাজনীতিবিদ- সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হবে তাদের কন্ঠ। গলা ফাটিয়ে দেবে রাস্তায় রাস্তায় জন সভা করে। অথচ, এই সমস্ত গণদাবি পূরণের মেন্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসে সব ভুলে বসে আছে।

এটাই এদেশের নিয়তি। এটাই এদেশের রাজনীতির ধারা।

বিরোধী দলে থাকলে এই ইস্যুগুলো তাদের খুব কাজে আসে। মাঠ গরম করার জন্য এগুলো খুব কাজের। সরকারে গেলে এই দাবিগুলো তাদের মনে থাকে না। রাজনীতিবিদদের দাবি(বিনা শুল্কে গাড়ি আমদানি, সংসদে সামনের সারিতে আসন, টেন্ডার, প্লট বরাদ্দ, বিল্ডিং বরাদ্দ ইত্যাদি) ই তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়।

ফলাফল: জনগনের চিরস্থায়ী দুর্ভোগ। হরতাল এর নামে যন্ত্রণা এদেশে চলতেই থাকবে(যে দলই বিরোধী দলে থাকুক না কেন)। কিন্তু (যে দলই ক্ষমতায় থাকুক না কেন)বিদ্যুত, পানি, গ্যাস এর জন্য হাহাকার চলতেই থাকবে। বিরোধী রাজনীতিবিদেরা নির্যাতিত হতেই থাকবে(এর জন্য কোনো অপদার্থের সমবেদনাবোধ করার প্রয়োজন নেই)। সাংবাদিক নির্যাতনও দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×