
সব জীবন জীবন হয়,
তবে সব জীবন এক নয়।
কিছু জীবন খুব কষ্টের হয়,
কিছু জীবন জীবন্ত লাশ হয়ে জীবনভর বেঁচে রয়।
কিছু জীবনে জীবন শুধু অশ্রুসিক্ত হয়,
না হয় পাথরের ন্যায় স্থবির হয়।
কিছু জীবনের জীবনকাল খুব কম হয়,
শুরুর আগেই শেষের অধ্যায় শুরু হয়,
খুব ছোট একটা স্ফুলিঙ্গের মতো,
জ্বলার আগেই নিবতে শুরু করে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

