somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মা

০৯ ই মে, ২০০৯ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানুয়ারী/০৯ হঠাৎ একটা ফোন পেলাম । আমার মায়ের ক্যান্সার।
যেহেতু প্রবাসজীবন কিছুতেই ঘুমাতে পারলাম না । আমার বাবা আগে থেকেই অসুস্থু । কি যে করি ! বিস্তারিত জানলাম । মায়ের ওরাল ক্যান্সার ।
লেগে গেলাম বিস্তারিত জানতে , এর চিকিৎসা পদ্বতি আর নিরাময় কি ভাবে হয় । চিকিৎসা বিজ্ঞানের প্রুভুত উন্নতি হয়েছে, ক্যান্সারের চিকিৎসাতেও ।
ডাক্তার বলেছেন অপারেশান করতে হবে । তারপর ক্যান্সারের চিকিৎসা নিতে হবে ।চিকিৎসা বিজ্ঞানে second opinion বলে একটা কথা আছে । যার বাংলা মানে করলে দেখি অন্য ডাক্তার কি বলে ?
সে মতো দ্বিতীয় ডাক্তারের মতামত নিতে বললাম । আর আমি জাপান থেকে বাংলাদেশের প্রখ্যাত হাসপাতালে ফোন করতে লাগলাম ।
আমি চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট না হলেও আমার স্ত্রী এই পেশার সাথে যুক্ত। ওর মতামত আর আমার ইন্টারনেট সার্চ এই দুইয়ে চলতে লাগলো আমার মায়ের চিকিৎসা ।
দ্বিতীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো মা কে । এবারের ডাক্তার হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের Oral and Maxilofacial surgery বিভাগের Chairman & Professor মতিয়ুর রহমান মোল্লাএকই মতামত দিলেন ।
সেইমতে আমিও যত তাড়াতাড়ি সম্ভব অপারেশান করাতে বললাম । আমার অনেক আত্মীয়স্বজন উন্নত চিকিৎসার জন্যা ভারতে নিয়ে যাওয়ার পরামর্শও দিলেন । আমি তাদের কথার কোন জবাব দেই নি কারন কান্স্যার চিকিৎসা একটি ধারাবাহিক একটি প্রক্রিয়া, এই কথাটি শুধু ক্যান্সার নয় প্রায় সব অসুখের ক্ষেত্রেই প্রজোয্য ।
যাক আমার মায়ের অপারেশান শেষ হলো। আমি ও বাংলাদেশে গেলাম ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তায়ে । মা আমাকে দেখে কেঁদে ফেললেন ।মা তখনো মুখে খাবার খেতে পারেন না, নাক থেকে খাবার দেওয়া হচ্ছিল ।
২ দিন পর ডাক্তার এর সাথে কথা হলো , পরবর্তী চিকিৎসা নিয়ে আলাপ করলাম । এর পরের চিকিৎসা হলো Chemotherapy আর radiotherapy ।
অপারেশান শেষ হওয়ার ৩ সপ্তাহ পর মাকে নিয়ে গেলাম ক্যান্সার বিশেষজ্ঞের কাছে । এবারের ডাক্তার হলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের রেডিয়েশান অনকোলজী র সহকারী অধ্যাপক মোহান্মদ এহতেশামুল হক । তিনি ক্যান্সার চিকিৎসা পদ্বতি আর এর পাশ্বপ্রতিক্রিয়া ব্যাখ্যা করলেন । সেই হিসাবে পরদিন থেকে আমার মায়ের Chemotherapy হলো ।
প্রথম বারের Chemotherapy শেষ হলে আমি চলে এলাম জাপান । তিন বার Chemotherapy দিতে হয়েছে , ইতিমধ্যে আমার মায়ের Chemotherapy শেষ হয়েছে । ২/১ দিনের মধ্যে radiotherapy শুরু হওয়ার কথা। বাবা অসুস্থ মায়ের চিকিৎসার জন্য মা যদি বাবার কাছ থেকে দূরে থাকেন তো বাবাও অসুস্থ হয়ে যান , তাই আমরা চেয়ে ছিলাম অন্তত রেডিওথেরাপী টা যদি আমার বাড়ীর কাছেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া যেতো তবে খুবি ভাল হতো , কারন রেডিওথেরাপী বেশ দীর্ঘ একটি চিকিৎসা প্রক্রিয়া, সপ্তাহে তিনদিন করে কমপক্ষে ৪ সপ্তাহ । এই চিকিৎসাটা যদি ঢাকার বাহিরে করা যায় তো অনেক ভাল হয় ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ রেডিও থেরাপী দেওয়ার ব্যাবস্থা থাকলে ও বছরের বেশীর ভাগ সময় মেশিনটি অচল থাকে ।চট্টগ্রামের প্রাইভেট হাসপাতালে এখনো রেডিওথেরাপী দেওয়ার বব্যস্থা নেই । জাতীয় ক্যান্সার গবেষনা ইন্সটিটিঊট , ঢাকা মেডিকেল কলেজ সহ ঢাকার কিছু কিছু প্রাইভেট হাসপাতালে এই সুবিধা আছে । ল্যাব এইড হাসপাতাল এ আমার মায়ের রেডিওথেরাপী দেওয়া হতে পারে ।
ওরাল ক্যান্সার সম্পর্কে বিস্তারিত জানতে হলে এখানে ক্লিক করুন । এশিয়া তে ওরাল ক্যান্সার সবচাইতে বেশী । আমাদের এশীয় সংস্কৃতিতে যে পান খাওয়ার অভ্যাস চালূ আছে এটা কে ওরাল ক্যান্সারের প্রধান কারণ হিসাবে ভাবা হচ্ছে ।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৯ দুপুর ১:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×