somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ জাপানে সংসদ নির্বাচন

১৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৮ সালে পরিবর্তনের শ্লোগান নিয়ে আমেরিকায় ক্ষমতায় এসেছিলেন বারাক ওবামা ঠিক সেই রকম পরিবর্তনের লক্ষ্যে জাপানের দীর্ঘদিনের এলডিপি শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল ২০০৯ সালে ডিপিজে । কিন্তু চার বছর মেয়াদের সংসদ তিন বছরেই ভেঙ্গে দিতে বাধ্য হন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী নোদা ।শুধু তাই নয় তিন বছরে পরিবর্তন হয়েছেন তিনজন প্রধানমন্ত্রী ডিপিজে ভাঙ্গনের সন্মূখীন হয়েছে তিন বার । জাপানের সংসদীয় ব্যবস্থায় দলীয় সিদ্বান্তের বিরুদ্বে সংসদে ভোট প্রদান বা ভোট প্রদান থেকে বিরত থাকলে সংসদীয় পদ হারাতে হয় না বাংলাদেশের মত । অবশ্য দলীয় শৃংখলা ভঙ্গের কারনে শাস্তির সন্মূখীন হতে হয় । গত মাসের শেষ দিকে সংসদ ভেঙ্গে দেওয়ার পর নির্বাচন অনুষ্টানের দায়িত্ব প্রাপ্ত কতৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষনা করেন ১৬ই ডিসেম্বর ২০১২ এবং মনোনয়ন পত্র দাখিলের দিন ধার্য্য করা হয় ৪ ডিসেম্বর ২০১২ । জাপানের সংবিধান অনুসারে সংসদ ভেঙ্গে দেওয়ার ৪০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্টান বাধ্যতামুলক । নির্বাচনের তারিখ ঘোষনার সাথে সাথে পুলিশের বিশেষ বিভাগ নির্বাচনী অপরাধ পর্যবেক্ষন করার জন্য তৎপর হয় । ৩০০ আসনের সংসদে ৪৮০ জন সদস্য নির্বাচিত হবেন আজ । ৩০০ জন সরাসরি নির্বাচিত হবেন বাকী ১৮০ জন সারা দেশের ১১টি ব্লকের মাধ্যমে জনগনের পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন (বিষয়টি পরে ব্যাখ্যা করছি )।নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন ১২টি রাজনৈতিক দলের ১২৪৬ জন এবং ৪৮ জন নির্দলীয় প্রাথী।

ভোটারঃ ভোটারদের সর্বনিন্ম বয়স ২০ । জাপানে বাংলাদেশের মত ভোটার তালিকা করা নেই । জন্মের ১৪ দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতা মুলক জাপানে এবং ১৪ দিনের মধ্যে শিশুর নাম নির্ধারন করতে হয় । এই নামটি তাকে সারাজীবন ব্যবহার করতে হয় ।একই ভাবে মৃত্যু সম্পর্কিত তথ্য দাখিল ও বাধ্যতামুলক অবশ্য বিবাহ বা বিবাহবিচ্ছেদ অথবা মা অথবা বাবার ২য় বিবাহের কারনে পারিবারিক নাম (FAMILY NAME) পরিবর্তন হতে পারে ।জাপানে অবস্থান রত বিদেশী সহ জাপানীদের স্থানীয় ওয়ার্ড অফিসে নিবন্ধন করতে হয় । বাসস্থান পরিবর্তন করে অন্য ওয়ার্ডে গেলে ২ সপ্তাহের মধ্যে নিবন্ধন করতে হয় । এরকম নিবন্ধনের কারনে জাপানের স্থানীয় বাসিন্দাদের সকল তথ্য ওয়ার্ড অফিসে সংরক্ষিত থাকে । সে অনুসারে ২০ বছর হলেই নির্বাচনের পুর্বেই স্থানীয় ওয়ার্ড অফিস থেকে পোষ্ট কার্ডের মাধ্যমে প্রত্যেক নাগরিককে ভোটকেন্দ্র এবং নম্বর জানানো হয় ।










নির্বাচনী প্রচারনাঃ ৪ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের সাথে নির্বাচনী প্রচারনা শুরু করেন প্রাথীগন , ১২ দিনের নির্বাচনী প্রচারনা শেষ হয়েছে গতকাল রাত ৮টায় । সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারনা চলে । রাস্তা বা ফুটপাতে নির্বাচনী মঞ্চ তৈরী করা যায় না । গাড়ীর উপরে ভ্রাম্যমান মঞ্চের মাধ্যমে নির্বাচনী প্রচার চালান । অনেক প্রাথীকে সাইকেলের মাধ্যমে নির্বাচনী প্রচারনা করতে দেখা যায় ।যেখানে সেখানে প্রাথীর পক্ষে পোষ্টার লাগানো যায় না। নির্বাচনী কতৃপক্ষ পোষ্টার লাগানোর জন্য পার্ক সহ বিভিন্ন স্থানে বোর্ডের ব্যবস্থা করে থাকেন। কোন কোন সমর্থক নিজের বাড়ির সামনে নিজের মালিকানা আছে সে রকম স্থানে পছন্দের প্রাথীর পক্ষে পোষ্টার লাগাতে পারে। অবৈধ লেনদেনের সম্ভাবনা থাকায় জাপানের নির্বাচনে প্রাথীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী প্রচারনা চালাতে পারেন না ।

ভোট প্রদান এবং গ্রহনঃ পুর্ব নির্ধারিত ভোট গ্রহনের দিনের এক সপ্তাহ আগ থেকে স্থানীয় ওয়ার্ড অফিসে ভোট প্রদান করতে পারেন ।হাসপাতালেও ভোট প্রধানের ব্যবস্থা আছে । সাধারনত স্কুল, কলেজ সরকারী কমিউনিটি সেন্টার গুলো পোলিং বুথ হিসাবে ব্যবহৃত হয় । সরকারী ছুটির দিন রবিবারেই জাপানে সংসদীয় নির্বাচন অনুষ্টিত হয় । বাংলাদেশের মত নির্বাচনের জন্য সরকারী ছুটি ঘোষনা করা হয় না । পুলিশ বা নিরাপত্তা রক্ষী বাহিনী চোখে পরে না এমনকি দেখা যায় না ভোট প্রদানের জন্য দীর্ঘ লাইন । একজন ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়া হয় । একটিতে ৩০০ আসনের জন্য সরাসরি নির্বাচন যোগ্য সংসদস্যের নাম লিখতে হয়। অন্য টিতে ১৮০ আসনের প্রাথীর জন্য রাজনৈতিক দলের নাম লিখতে হয় । ব্যাপারটি অনেকের কাছে পরিস্কার নাও হতে পারে , এমনকি আমিও বুঝতে পারিনি । সাধারন ভাবে মনে হতে পারে একজন ভোটার ৩০০ আসনের জন্য ডিপিজের প্রাথীকে ভোট দিলে তিনি ১৮০ আসনের জন্যও ডিপিজেকেই ভোট দেবেন তাই স্বাভাবিক । তখন আমার মনে পড়ল আমার এক সহকর্মী ছিলেন উনি কালিয়কৈর বাসিন্দা ,দল হিসাবে আওয়ামী লীগকে সমর্থন করলেও প্রাথী হিসাবে উনার এলাকার তানভীর সিদ্দীকিকে পছন্দ করতেন । চট্টগ্রাম এবং নারায়নগঞ্জের মেয়র নির্বাচনেও তাই হয়েছে ,দলের চেয়ে প্রাথীকে দেখেছেন ভোটাররা এটি ভাল লক্ষন বল যেতে পারে ।

ফলাফল ঘোষনাঃ রাত ৮ টায় নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে প্রচারমাধ্যম গুলো বুথ ফেরত জরিপ প্রচার করে থাকে । যা মুল ফলাফলের সাথে প্রায়ই মিলে যায় ।নির্বাচন শেষ হওয়ার ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে সাধারনত সকল আসনের ফলাফল প্রকাশ হয়। প্রত্যেক দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথীদের নামের বোর্ড থেকে নির্বাচিত হলে নীচের ছবির মত লাল ফুল লাগিয়ে দেওয়া হয় ।

আজকের নির্বাচনে কোন দলেরই নিরংকুশ সংখ্যাগরিষ্টতা পাওয়ার সম্ভাবনা নেই । সেনকাকু দ্বীপ নিয়ে চীনের ক্রমাগত চাপের মুখে জাপানে ডানপন্থী সরকারের উত্থানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না
.


সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×