somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড়মানুষের পায়ের তলে চাপা পড়ে ২০০... ২৫০ তেলাপোকা মরেই চলেছে। ওদের পায়ের তলে পড়েই মরার ছিল।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন প্রচন্ড খারাপ হয় যখন, খুব বেশী অসহায়ত্বের অনুভূতি তখন পেয়ে বসে কেন জানি। সাভার যেন এসেছেই সেই অনুভূতিটা ফিরিয়ে দিতে। দেশে না থাকার কষ্টটা পেয়ে বসছে। কিন্তু থাকলেই বা কি করতাম, জানিনা। স্বজন হারানোর অনুভূতি কেমন হয় জানেন? আমি জানি, সেই শুন্যতা আর স্তব্ধতা কাল থেকে পেয়ে বসেছে। কতো সামান্য, কতো অসমর্থ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে ওই “আমার কেউ না” রা কি চলে গেলেন?

তাদের কথা আমি বলতেই পারছি না, ভাবতে গেলেও গলা শুকিয়ে যাচ্ছে। যাদের আগামীকাল এর কোন আড়ম্বর স্বপ্ন নেই, শুধু আজকের অন্নের দুশ্চিন্তা নিয়েই যাদের ঘর থেকে সেই সকালে বেরিয়ে পড়েন। কখনও সেভাবে ভেবে দেখা হয়নি। ওই “সামান্য” ঘর্মাক্ত আপাত দেখতে সুশ্রী কিছু নয় “মানুষটার” ঘর থেকে বেরনোও হয়ত একটা প্রিয় মানুষের সামান্য হাঁসি-কান্না দেখে। হাঁসি হয়ত কদাচিৎ আসে, সারা মাসের ক্রীতদাসত্ব শেষে মাসের একটা সময় সামান্য কিছু টাকা মুখে ছুঁড়ে দেওয়া হয় যখন, তখন হয়ত একটু হাঁসে ওরা। ভেবে দেখা হয় নি, হয়ত ওই মেয়েটার সন্তানটাও আধো আধো বায়না ধরে সস্তা কোন খেলনার। মনেমনে ওই মা-টিও হয়ত ভাবেন, এই মাসে বেতনটা পেলেই কিনে দেওয়ার চেষ্টা করবো।

পরিবার অভুক্ত থাক, চোখে পানি থাক, নিয়মিত হাঁসিয়ে চলেছেন সমাজের সব রাঘববোয়াল ব্যাবসায়ি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক আশিষপুষ্ট দৈত্যদের। ওদের ঘামে ভেজা পোশাকগুলো গায়ে লাগিয়ে নিজেকে বিশাল কিছু ভেবে দম্ভে হাঁটা “মানুষগুলো” কি তখনও কাপড়গুলো পড়তে ততটাই ভালবাসবেন যখন জানবেন ওতে লেগে আছে কতোজন এর টাটকা রক্ত?

আগুনে পুড়ে যখন শত মানুষের(!) প্রান(!) হারালো, তাজরীনে যখন পুড়ে কয়লা হল ওরা, অনেক খারাপ লেগেছিল, বিচার চেয়েছিলাম তখনও, আজ আর চাইবোনা। এই “অমানুষগুলোর” জন্যে কিছু করা বৃথা, সময়ের অপচয়।

ওদের জন্যে কিছুই করার নেই, দুইটা টাকার জন্যে গনমৃত্যু ওদের নিয়তি, জন্মটাই ওদের আজন্ম পাপ।

দুইশ...আড়াইশ... এতো মানুষের(!) লাশের মাঝেও আমি দিব্যি আছি, খুব কমফোর্টেবল কোথাও, একটা ডিভাইস থেকে আরাম করে বসে ইন্টারনেট ব্রাউজ করছি। আমার ভাল লাগার কথা, কিন্তু কেন লাগছে না? কেন বারবার কান্না পাচ্ছে? কারন আমি জানি, এই পৃথিবীতে আমার থেকেও নিকৃষ্ট’র বীরদর্প বসবাস।
কারা এই মহান মানুষ যাদের কারনে আমি বেঁচে থাকতে ঘৃণাবোধ করছি না?

- হরতালকারিরা ভবনের পিলার ধরে নাড়ানোতে ধস হয়েছে - স্বরাষ্ট্রমন্ত্রী
- আল্লামা শফির সাথে বেয়াদবি করায় এই গজব - হেফাজতে ইসলাম
- সরকার তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা বাতিল করায় এই দূর্যোগ - বদরুদ্দুজা চৌধুরী

তেলাপোকারা, তোরা এইভাবেই মরবি... তোদের এভাবেই মৃত্যু হবার ছিল। আমরা তো মানুষ! এক একজন মহামানব, আমরা শোকদেখাবো, মেকী, এক সপ্তাহ যাক? তারপরে তোদেরকে আর মনে রাখবো না। তোরা ঘামে ভেজা নোংরা তেলাপোকা। দুঃখ করিস না রে, তোরা মানুষ না, দুঃখ তোদের থাকতে নেই।

অফটপিকঃ সাভার, যেখানে অনেক তেলাপোকা বড় বড় মানুষের লালসার পায়ের তলে পড়ে থেঁতলে শেষ হয়ে গেছে তাদের ভুলে গেছেন নিশ্চয়ই এতক্ষণে? কিছু তেলাপোকার নাকি এখনও অক্সিজেন দরকার, বিস্কুট দরকার, শুকনো খাবার ও টরচলাইট দরকার... চেষ্টা করে দেখবেন নাকি সাহায্য করা যায় কি না... তেলাপোকারা না বাঁচলে মানুষ দাবী করবো কি করে নিজেকে??
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×