somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাগে সবজি চাষের পদ্ধতি

১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একথা প্রায় সবারই জানা যে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে। ফিবছর বন্যায় ফসলহানি হলে, গরীব জনসাধারণের খাদ্য নিরাপত্তার হুমকির মুখে পড়ে। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার চরমভাবাপন্নতা এবং বন্যার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
বাংলাদেশে যেখানে প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে, চাষযোগ্য জমির পরিমাণ সেখানে প্রতিনিয়ত কমছে। দ্রুত নগরায়ণ ও চাষাবাসের উপযোগী জমি হ্রাসে ভূমিকা রাখছে। অব্যাহত জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের খাদ্য নিরাপত্তা দিনকে দিন হুমকির মুখে পড়ছে।
বিশ্ব বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে দেশের বাজারে চালের দাম বেড়েছে। এর আগেও একবার চালের দাম আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় সরকারকে বিশেষ ব্যবস্থায় গরীব জনসাধারণের জন্য চাল বিক্রির ব্যবস্থা করতে হয়েছিল। ভবিষ্যতে খাদ্যের এ ধরণের সংকট দীর্ঘতরও হতে পারে।
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রাকৃতিক দূর্যোগের ঘনঘটা বৃদ্ধি পেলে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে। খাদ্যের বিকল্প উংস সন্ধানের সাথে সাথে চাষাবাসে নতুন ধরণের প্রযুক্তির ব্যবহার সংকট মোকাবেলায় সাহায্য করবে।যেসব জায়গায় কৃষি জমি অপ্রতুল, সেখানে ব্যাগে সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে।
ড: শেখ তানবির নামে একজন কৃষিবিদ একটি সেমিনারে ব্যাগে সবজি চাষের বিভিন্ন দিক তুলে ধরেন। হাওর এলাকা যেখানে মানুষ বছরের একটা নির্দিষ্ট সময় পানিবন্দি থাকে, সেখানকার জনসাধারণ বসতভিটায় বা আঙ্গিনায় ব্যাগে সবজির চাষ করতে পারে। শহরের বস্তি এলাকায় কিংবা বাড়ির ছাদেও এ পদ্ধতিতে সবজি উংপাদন সম্ভব।
bag gardening and food security presentation
বাংলাদেশে এ পদ্ধতি নতুন হলেও, দুনিয়ার বেশ কয়েকটি জায়গায় ব্যাগে সবজি চাষের পদ্ধতি সফল এবং জনপ্রিয় হয়েছে। এ পদ্ধতির বিশেষত্ব হচ্ছে পদ্ধতিতে ব্যবহৃত উপকরণ সস্তা এবং প্রক্রিয়াটি সহজ। জরূরি প্রয়োজনে বস্তা স্থানান্তরের মাধ্যমে সবজি চাষ অব্যাহত রাখা এ পদ্ধতিতে সম্ভব ।
display-bag garden
সেমিনারের প্রধান অতিথি দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর আসনের মাননীয় সংসদ সদস্য এম এ মান্নান পদ্ধতির সফল ব্যবহার এবং প্রচারের উপর গুরাত্বরোপ করেন। হাওরের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ তথা জীবনমান উন্নয়নে সরকারী এবং বেসরকারী সংস্থার সমন্বিত উদ্যেগের উপর তিনি জোর দেন।

[সমকালে ওয়ার্কশপের সংবাদটি রিপোট আকারে ছাপা হয়েছে। আগ্রহীরা ক্লিক করূন: Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৭
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×