somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঙধনুকে ক্যামেরাবন্দি করার প্রেচষ্টায়

২৬ শে জুলাই, ২০১১ ভোর ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতবছর যখন আমাদের ইনস্টাক্ট্ররকে নিয়ে জাফলং রোডে বিকেলে মোটরসাইকেল চালানো শিখতে বেরিয়েছি, তখন বৃষ্টি এসে বাগড়া দিয়ে বসল। সাথে রেইনকোট নেই। একটি টংয়ের সামনে বৃষ্টি থামার জন্য বোরিং অপেক্ষা করতে লাগলাম।
বৃষ্টি থামলে যখন আমরা আবার এগোতে শুরূ করলাম, তখনই আকাশে বাহারি রংয়ের সেই অভূতপূর্ব দৃশ্য চোখে পড়ল। রঙধনুর সেই রঙয়ের গ্রাফিক্স ডিটেইলের সাধ্য আমার নেই। সাথে ক্যামেরা না থাকায় দৃশ্যটা ফ্রেমে বন্দি করা যায়নি। কয়েকদিন আগে আবার একবার সুযোগ পেয়েছিলাম।
অফিস থেকে যখন বেরোচ্ছি তখন দেখলাম মাসুম এবং সত্যজিত এককোণে দাড়িয়ে মনোযোগ দিয়ে কি যেন লক্ষ্য করছে। আমি ভাবলাম হয়তো দুই বন্ধুতে মিলে হয়তো গোপন অভিযানের পরিকল্পনা করছে। আমি ক্লাচ ছেড়ে দিয়ে এক্সিলেটর বাড়িয়ে মোটরসাইকেলে দ্রুত পালাতে চাইলাম। আকাশে মেঘের আনাগোনা।
কিন্তু, না। তারা হাত নেড়ে থামালো। মোটরসাইকেল থেকে নেমে কাছে গেলে তারা গাছের ফাক দিয়ে রঙধনু দেখালো। আমি পকেট থেকে ডিজিটাল ক্যামেরা বের করে রঙধনুর ছবি উঠাতে চাইলাম।
মাসুম এবং সত্যজিত উভয়ই আমাকে নিরস্ত্র করতে চাইল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাতে তারা বলছে ক্যামেরার ক্ষতি হতে পারে। তাছাড়া, রঙধনু ক্রমশ ফিকে হয়ে আসছে। আমার ক্যামেরাতে না-কি এই ছবি ধরা পড়বে না।
তাদের বাধা আমার জিদ বাড়িয়ে দিল। আমি তিনবার বোতাম টিপে আলোর বাহারটাকে ক্যামেরাবন্দি করতে চাইলাম। শেষবার টিপার পর দেখলাম রঙধনু হারিয়ে গেছে।
রাতে কম্পিটারে ছবি আপলোড করার পর দেখলাম রঙধনু আমার ক্যামেরায় ধরা পড়েনি। তবে, আকাশের কালো ভার মুখটা ধরা পড়েছে।

পরদিন ফেইসবুক খুলে দেখলাম আমাদের কলিগ সেলিনা রহমান সোমা রঙধনুটাকে ক্যামেরাবন্দি করে নীচে পোস্ট দিয়েছে:
Kal Bikeler chobi ta tula.
আমি নীচে কমেন্ট দিলাম
I feel jealous. I tried to capture this image through my camera, but I failed. Congrats, anyway. It is a terrific view..
রঙধনুকে ক্যামেরাবন্দি করতে কপাল লাগে।




সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১১ ভোর ৬:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×