somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবার মোবাইল

১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল হাতে নিয়ে লাস্ট কলগুলো চেক করতে গিয়ে আমার হার্টবিট বন্ধ হবার উপক্রম ! বুকের মধ্যে একটা ধাক্কা লাগলো । সাধারণত ঘুম থেকে উঠে লাস্ট কলগুলো আমি দেখে থাকি ।
দেখি , আব্বাকে অর্থাৎ আব্বার মোবাইলে আমার ফোন থেকে কল করা হয়েছে ।
নাহ , এমন হওয়ার কথা তো না । আব্বার ফোন প্রায় ৬ মাস ধরে বন্ধ ।
আব্বার সাথে পাঁচ মাসেরও বেশী সময় কথা হয়না, দেখা হয়না । কোন যোগাযোগ নেই এক স্বপ্ন আর কল্পনা ছাড়া । তো তাঁকে ফোন করার কথা না ।
ভাবলাম আমার ফোন দিয়ে অন্য কেউ ট্রাই করেনি তো ?
কেন করবে ? মেসেজ অপশনে গিয়ে দেখি আব্বাকে একটা মেসেজও সেন্ড করা হয়েছে । সত্যি , এবার আমি কেঁপে ঊঠলাম ! এ কি করে সম্ভব !
আব্বাকে ফোন বা মেসেজ পাঠানোর তো কোন উপায় নেই ।
অথচ আগে প্রতিদিন মোবাইলে আব্বার সাথে কথা বলাটা একটা রুটিন ছিল ।
ফোন করলে আব্বা এমন করে হ্যালো বলতেন যে– মনে হত হ্যালো শব্দটি তিনি হ্রদয় নিংড়িয়ে অজস্র স্নেহ মিশ্রন করে বলছেন । আমার ইচ্ছে হত বারবার আব্বার এই হ্যা – লো - -বলাটা শুনি । সে সময় প্রায় তাঁর সাথে ফোনে কথা হত আমার।
খুলনার বাড়িতে আব্বা –মা একা থাকেন । আমারা ভাইবোন সবাই খুলনার বাইরে তাই সহজ যোগাযোগের জন্য মাকে প্রথম মোবাইল দেয়া হয় । সবাই মা-র সাথে কথা বলে কারন মা- ইতো বরাবর সব খবরা খবরের সেন্টার পয়েন্ট । এতে আব্বা একটু সাইড লাইনে পড়ে যান । তার মন খারাপ হয় মোবাইল না থাকার জন্য। তিনি ভাবেন মোবাইল নেই বলে তার সাথে সবাই হয়তো কম কথা বলছে । তাই তিনি মোবাইল কিনে সবাইকে ফোন করে করে নাম্বার দিয়ে বলেছিলেন তার নাম্বার ।এবং সবাইকে কল করে বেশ লাজুক লাজুকভাবে কথা বলতেন ।আমার কাছে কিন্ত তাঁর হ্যালো বলাটা শুনতে বেশী ভাল লাগত । কথা বেশী হতোনা কিন্ত কথা হওয়াটা প্রায় প্রতিদেনের ঘটনা ছিল । আব্বা খুব যত্ন করে রাখতেন তার মোবাইলখানা ।

মোবাইলখানা আজও যত্নে রাখা আছে আলমারির মধ্যে । বন্ধ । কারন ওটাতে রিং করলে আর কেউ সেইভাবে মমতা মাখানো গলায় বলেন না - -হ্যালো -- - হ্যা .. লো .
ফোনের মালিক আর ফোন ধরেন না । তাঁর ফোনটা পড়ে আছে, আছে তাঁর চশমা ,ঘড়ি, ব্যক্তিগত সব কিছু । শুধু তিনি নেই ।
ছোটবেলায় আমরা বাড়ীর সব্বাই সপ্তাহ শেষ হবার অপেক্ষায় থাকতাম ।কারন সপ্তাহ শেষে আব্বা বাড়ী ফিরবেন ।আমি, আমার ভাই, আমার মা,আমার দাদী সব্বাই আব্বার সাথে মিলিত হবার খুশীতে তার ফেরার মুহুর্তগুলো গুনতাম ।

আজ আর অপেক্ষা শেষ হয়না । কত অপেক্ষা করি আব্বা আর আসেন না ।
জানি, কোনদিন আসবেন না আর এ অপেক্ষা শেষও হবেনা ।
কেননা গত ২৩ জুলাই তিনি আমাদের চিরতরে ছেড়ে চলে গেছেন । আর তাই তাঁর ফোনে কল করা দেখে আমি একটু চমকে গেছিলাম । পরে একটু ধাতস্থ হয়ে দেখি মোবাইলে চাপ লেগে আব্বার নাম্বারে কল চলে গেছে ।আব্বার নাম্বারটি Abba নামে সেভ করা যা এলফাবেটিক্যালি সবার প্রথমে ।আর তাই চাপ লেগে কল ও মেসেজ আব্বার নাম্বারেই চলে যায় ।
এখন ভাবছি আব্বার নাম্বারটা মোবাইলে সেভ থাকুক ।মাঝে মধ্যে কল যাক ।
আর আমি সেটা দেখে বার বার কেঁপে উঠি, আমার প্রিয় আব্বার সেই মমতা মাখানো হ্যালো শব্দটি শোনার বাসনায় আকুল থাকি সারাজীবন ।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×