somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধ শিশু '৭১ : মাদার তেরেসা

০৪ ঠা জানুয়ারি, ২০০৭ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার তেরেসা সম্পর্কে নতুন করে বলতে চাওয়াটা এক ধরণের ধৃষ্টতা। শ্রদ্ধাঞ্জলী জানাই মানবতাবাদী এই তপসীকে। তার অনেক পরিচয়ের একটি হচ্ছে '৭২ সালে যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন এই দেশটির নিপিড়িতা-নিগৃহীতাদের একটা হিল্লে করতে সবার আগে এগিয়ে এসেছিলেন তিনিই। বীরাঙ্গনা সমস্যা নিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার। দিশে পাচ্ছে না কোনো। একটা চুপ চুপ ভাব চারদিকে। মেরে ফেলা হবে না আত্মহত্যায় প্ররোচিত করা হবে- এমন নক্সায় ব্যস্ত সমাজপতিরা। মাদার এলেন। ঢাকার বুকে ৫টি বাড়ি ভাড়া নিয়ে খুললেন বীরাঙ্গনাদের জন্য আশ্রয় কেন্দ্র।
নিউইয়র্ক টাইমসের সাংবাদিক অব্রে মেনেন জুন-জুলাই '৭২ নাগাদ এসেছিলেন এদেশে। তার সাড়াজাগানিয়া আর্টিকেল 'দ্য রেপ অব বাংলাদেশ' বেরিয়েছিল ২৩ জুলাই '৭২। বীরাঙ্গনাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন তিনি। কথা বলেছেন মাদারের সাথেও। কলকাতায় তার আশ্রমে গিয়েছিলেন। প্রাসঙ্গিক খানিকটা তুলে দিচ্ছি মেনেনের বয়ানে

'... ফ্যাকাশে নীল পাড়ের সাদা শাড়ি পড়ে তার সহকারীরা আসছেন যাচ্ছেন। আমার সঙ্গে কথাও বলছেন কেউ কেউ। খানিকপর আমার ঠিক পেছনে একজনের নিঃশব্দ উপস্থিতি টের পেলাম। পোশাক দেখে ভাবলাম উনিও মাদারের সহকারীদের একজন। বেটেখাটো একজন মহিলা। তাকালাম তার দিকে। নির্দিষ্ট করে বললে তার চোখের দিকে। বুঝে ফেললাম তার পরিচয়।

মধ্যবয়সী। চেহারায় রুক্ষ একটা ছাপ পড়েছে। কিন্তু চোখদুটো যুবতী। মায়া মায়া, খানিকটা কৌতুকমাখা। পোপ জন ও মহাত্মা গান্ধীরই ওমন চোখ দেখেছি আমি।

মাদার কলকাতায় তার মিশন শুরু করেছিলেন অবহেলিত বয়স্কদের নিয়ে। সংসার ও স্বজন যাদের বোঝা ভেবে ত্যাগ করেছে। শেষ বয়সে এসে মাদারের কোলেই পরম আশ্রয় পেয়েছেন তারা। পরোপকার ও জনসেবার এই মহান ব্রতই তাকে গোটা ভারতে কিংবদন্তীর মর্যাদা দিয়েছে।

বাংলাদেশের (স্বাধীনতা যুদ্ধে) ধর্ষিতাদের উদ্ধারকল্পে তারই অবদান প্রথম- আমার এই স্তুতিটা হেলায় পাশ কাটালেন মাদার। 'হাজার হাজার মানুষ ওখানে কাজ করছে এখন'। খুব শান্ত গলায় বললেন। তারপর অবাক করে দিয়েই যোগ করলেন, 'একদিক থেকে ব্যাপারটা ভালো হয়েছে। বাঙালীরা জাতি হিসেবে খুবই দয়ালু। ওটাই তাদের মজ্জাগত। এই ঘটনাটা তাদের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। এর দরকার ছিল। এখন তারা গা ঝাড়া দিয়েছে। শ'য়ে শ'য়ে মেয়ে-পুরুষ এগিয়ে আসছে সাহায্যে। আমার ধারণা স্বজাতের এই ট্রাজেডি তাদের মনোজগত বদলে দিয়েছে। তুমি কি জানো, শত শত তরুণ এগিয়ে এসেছে এই মেয়েদের বিয়ে করতে?'

'মাদার তেরেসা। কেউ কি সত্যি বিয়ে করেছে?' প্রশ্ন করলাম। 'এখনো না। তবে দ্যাখো, এসব মেয়ের বেশিরভাগই গর্ভবতী। বাচ্চা হবে বা হয়েছে। তাই আমাদের অপেক্ষা করতে হবে।'

গর্ভবতী হয়ে পড়া মেয়েদের জন্য বাংলাদেশ সরকার গর্ভপাত কর্মসূচী নিয়েছে। কিন্তু ব্যাপারটা ঠিক সমাজ স্বীকৃত নয়। তবে সমাজ তাদের ঠিক ব্রাত্যও করেনি। বেশিরভাগ শিশুই ভুমিষ্ট হবে। মাদার জানালা দিয়ে বাইরে একদৃষ্টে তাকিয়ে রইলেন। ...'

'
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৮ সকাল ৭:১২
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×