একজন হুমায়ুন হায়দার
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হুমায়ুন আমার ঘুরানো প্যাচানো সহপাঠী। এবং বন্ধু। আমি ঢাকা কলেজ, সে মির্জাপুর ক্যাডেট। তার ক্লাসমেট রোকন আমার মেডিকেল সহপাঠী। সুবাদেই আমরা বন্ধু। ফেসবুকেও। আজ সকালে রোকনের মেইলে জানলাম হুমায়ুন নেই। মারা গেছে। ফেসবুকে যদিও বন্ধুসংখ্যাটা স্ট্যাটিক থেকে যাবে অনেকদিন। কিন্তু হুমায়ুন আর স্ট্যাটিক নয়।
রাঙ্গামাটিতে কর্মরত থাকা অবস্থায় হুমায়ুন হায়দার মেজর পদবীধারী ছিলো। ঢাকায় এসেছিলো লে. কর্ণেল হয়ে (সংশোধনী : স্যরি তথ্য ভুল, সে মেজরই ছিলো মরার আগ পর্যন্ত) । পিলখানায় প্রথম দফা ক্যাজুয়ালটির একজন সে। আজ সকালে ব্যাপারটা নিশ্চিত হওয়া গেছে। রক্তারক্তি ব্যাপারটা বরাবরি দুঃখজাগানিয়া। কাল রাগ ইমনের পোস্ট পড়ে মন আরো খারাপ হয়েছিলো এর ভবিষ্যত ট্রাজেডিগুলোর কথা ভেবে। বাস্তবতা হচ্ছে হুমায়ুন নেই। যুদ্ধ এবং বিদ্রোহে আচমকা টপাটপ ঝরে যায় প্রিয় কিংবা অচেনা মুখগুলো। অনেক দূরে, ঘটনায় আচ না লাগা দূরত্বে থাকা আমার মতো একজন তীব্র মনখারাপ নিয়ে নিরূপায় থেকে যায়।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৯ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি দলের দায়িত্বপ্রাপ্তরা যখন মিডিয়ার সামনে কথা বলেন, তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। বাতাবি লেবুর বাম্পার ফলনের খবর পাওয়া যায় শুধু। কিন্তু যখন সমাজের কাছে যাওয়া হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাকার লোক, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৬
দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে করা... ...বাকিটুকু পড়ুন

ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর সিদ্ধান্ত নিলেন যে আপনার চারপাশের সবকিছুই ভুল। ক্যালেন্ডারের তারিখ ভুল, রান্নাঘরের খাবার ভুল, দেশের সংবিধান ভুল, এমনকি বাইরে যে ঝড়ো হাওয়া বইছে...
...বাকিটুকু পড়ুন
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের বক্তব্য পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়টি গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামহো্য়্যারইন ব্লগেও সমালোচনা হয়েছে! বাংলাদেশে স্কুল কলেজ পরীক্ষা সহ...
...বাকিটুকু পড়ুনইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে যাক।
তোমায় পাওয়ার ইচ্ছে আমার অনিচ্ছেতে থাক।
ইচ্ছেরা সব ছুটি নিয়ে যাক না বহু দূরে।
অনিচ্ছেরা কাছে এলে হতেম ভবঘুরে।
মনের যত গোপন কথা মনের মাঝেই থাক।
ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে... ...বাকিটুকু পড়ুন