somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন বিশ্ব মা দিবসে নিই প্রতিরোধের প্রতিজ্ঞা

১১ ই মে, ২০১৫ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এত লোকের সঙ্গে লড়াই করে
ভাবছ খোকা গেলই বুঝি মরে।
আমি তখন রক্ত মেখে ঘেমে
বলছি এসে, ‘লড়াই গেছে থেমে’,
তুমি শুনে পালকি থেকে নেমে
চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে -
বলছ, ‘ভাগ্যে খোকা সঙ্গে ছিল!
কী দুর্দশাই হত তা না হলে।'
- "বীরপুরুষ", রবীন্দ্রনাথ ঠাকুর

খোকা জীবন বাজি রেখে এত লোকের সঙ্গে লড়াই করে রক্তাক্ত হলো। ঘেমে নেয়ে একাকার। কি ভীষন ইন্‌টেন্স মূহুর্ত। মাকে গিয়ে যেই বলা হল পুরা কাহিনী সে কিনা কোলে তুলে চুমু খেলো! খুব সুন্দর করে মা'দের সাইকলজি প্রকাশ পেয়েছে। অন্তত আমার তাই মনে হয়। আমার কাছে মা'কে আজীবনই এমন মনে হইসে। মানে আমি যে এত বড় হয়ে গেসি আমিও যে জীবনের জটিলতাগুলো ভালোই বুঝি সেই স্বীকৃতি আজো পেলাম না! কোলে তুলে চুমু খাওয়ার মত ছেলেমানুষি ছেলেমানুষি ভাব।
বুঝলে মা, "আজকে পটিয়া পৌরসভার মেয়রের সাথে মিটিং ছিল যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা হবে গ্রাম এবং পৌরসভা কেন্দ্রিক এ বিষয়ে!"
"যা যা গালবাজি বন্ধ করে মনযোগ দিয়ে এম.বি.এ. পড়ালিখা কর। দুধ খাবি? হরলিক্স আছে, দুধ দিয়ে মিশায় দি?"

মাঝে মাঝে বিষয়টা খুবই ফ্রাস্টেশনের। এরকম হলে কেমনে? জাতি কি তাইলে বড় হবে না? আমাদের মা'দের মানসিক পোক্ততার দিকে আরো নজর দেয়া দরকার। মেন্টালি ম্যাচিউরড একটা সন্তানের জন্য অনুরুপ একজন মা আবশ্যক। নেপোলিয়ন কি বলেননি, আমাকে একজন আদর্শ মা দাও আমি একটি আদর্শ জাতি দিব? সেই আদর্শ মা'তো আমরা পাচ্ছি না। এর জন্য অবশ্য আমাদের বাবাদের এবং নানদের দায় স্বীকার করতে হবে। তারাই তো মা'দের মা করে রেখেছেন। হ্যা হ্যা তাই ঠিক! নইলে আর কাকেই বা দূষবো!

উফ্‌!! আবার ডাকছে! মহিলাটা না... বাজারে যেতাম বলে... মা রে মা... তাও কিসের জন্য হরলিক্স আর কাজু বাদাম এর জন্য (অবশ্য আমি কাজু বাদাম দিয়ে চাইনিজ সবজি ভাজি ভালোবাসি সেক্ষেত্রে কষ্টটা করাই যায়)!! কালকে রাতে কোত্থেকে আম নিয়ে আসছে মজা টজা কিচ্ছু নাই। আমার ছোট বোনকে নাকি খওয়াবে!! নিজেতো আর খা্য না তেমন একটা, তাই মজা ছাড়া আম খেতে কি কষ্ট কেমনে বুঝবে? এত বোকা হলে চলে! মোরগ পোলাও রান্না করবে আমাকে বলে কিনা "মোরগ পোলাও রান্না করার মসলা" নিয়ে আসতে! আচ্ছা আমি চুল কাটাবো না মসলা কিনবো? একটা দোকানে দেখলাম পাই নাই খালি হাতেই ভয়ে ভয়ে বাসাই আসছি। মাঝখানে অবশ্য আর ফোন দিই নাই (আবার যদি লিস্ট বানাই দে!)। বাসা্য এসে যা দেখলাম কি আর বলব, আমার নাকি আসতে দেরি হচ্ছে তাই নিজেই হাতে পিষে মসলা বানাই ফেলসে। আমার নাকি অফিসের দেরি হয়ে যাবে নাইলে!! Can you believe it! আমাকে ফোনে একবার জানায় পর্যন্ত নাই! না না মা দের নিয়ে ভাবার সময় এসে গেসে। যেটা বলছিলাম মা'দের মা করে রাখার জন্য দায়ি কারা তাদের চিন্হিত করে ব্যাবস্হা নেয়া দরকার। এবারের মা দিবসে এটাই হোক প্রতিজ্ঞা।
উফ্‌ গলাটা শুকাই গেসে, এক কাপ চা খাওয়া দরকার, আম্মাআআআআআ ....
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৫ বিকাল ৪:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×