somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা ! তুমি চিরদিন বেচে থেকো ।

১৯ শে মে, ২০১১ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম যুগের ঘটনা । ইয়েমেনের কাছাকাছি কোন এক জনপদে বাস করত কয়েকটি গোত্র । প্রতিটি গোত্রেরই ছিল আলাদা আলাদা দূর্গ । গোত্রের প্রতিটি মানুষ ছিল একে অপরের সহমর্মী । বাইরের কোন শত্রু আক্রমন করলে সকল গোত্র এক সাথে মিলে তা প্রতিহিত করত । ছোট গোত্রগুলো নিজ দূর্গ ছেড়ে বড় গোত্রের আশ্রয়ে চলে যেত । একদিন হঠাত সংবাদ এলো রাতের আঁধারে কোন এক শত্রু দলের ঝটিকা আক্রমণের শিকার হতে যাচ্ছে একটি গোত্র । তখন গোত্রের মানুষেরা তাড়াহুড়ো করে সবাই বেড়িয়ে গেলো বড় গোত্রের দিকে । সেই গোত্রে ছিল এক বৃদ্ধা নারী । একটি মাত্র মেয়ে ছাড়া জগতে তার আর কেউ ছিলো না । মেয়েটি সবসময় মায়ের পাশে থাকত । মায়ের সেবা শুশ্রুষা করত । তারা ছিল নিতান্তই গরীব । চলার মত কোন বাহন তাদের ছিলো না । তাই মেয়েটি তার মাকে নিজ পিঠে চড়িয়ে রওয়ানা হল । তখন ছিল গ্রীষ্মকাল , পথের মরুবালি তখন দিবসের সূর্যতাপে আগুন-অঙ্গারতুল্য হয়ে থাকত (মধ্যপ্রাচ্যে যারা থাকেন তাদের কাছে বিষয়টি দিবালোকের মত স্পষ্ট ) । মরুর এই উত্তপ্ত বালি মাড়িয়েই মেয়েটি তার মাকে পিঠে নিয়ে ছুটে চলল নিরাপদ আশ্রয়ের সন্ধানে । পথ চলতে চলতে এক সময় মেয়েটি ক্লান্ত হয়ে পড়ল । কিন্তু হায় ! জন-মানবহীন নির্জন এই মরুভূমিতে কোথায় পাবে একটু আশ্রয় ? এখানেতো কোন মানুষ নেই , কোন বাড়িঘর নেই । নেই কোন বৃক্ষ বা বৃক্ষ-ছায়া । কোথায় বসাবে তার মাকে ? এখানেতো একটুকরো শীতল ভূমি নেই । অবশেষে মেয়েটি নিজে মরুবালিতে শুয়ে পড়ল । নিজ দেহকে বানিয়ে দিল মায়ের শয়নস্থল । মায়ের শান্তির জন্য নিজে সয়ে নিল মরুর উষ্ণতা আর দগ্ধতা । অবশেষে এক সময় তারা নিরাপদ আশ্রয়ে গিয়ে পৌঁছল ।

( ঘটনাটি হাদিস থেকে নেওয়া । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়ের সমস্ত গুনাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন । )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×