somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পবিত্র ঈদে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উনার বিরোধীতাকারিদের কিছু প্রশ্নের দলিল ভিত্তিক জবাব -২

১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্নঃ-২ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখ সমন্ধে ওলামায়ে কেরামগণের মন্তব্য কী ?
উত্তর -রসুলে আকরাম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিলাদত মোবারক ১২-ই রবিউল আওয়াল শরিফে হয়েছিল । হযরত জাবের এবং হযরত ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুমা হতে বণির্ত হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াতে আগমন হস্তি ঘটনার বছর ১২-ই রবিউল আওয়াল শরিফ সোমবারের দিন হয়েছিল । (সিরাতুন নবুবিয়াহ ইবনে কাসির ১ম খন্ড ১৯৯ পৃঃ,আল বেদায়া ওয়ান নেহায়া ২য় খন্ড ২৬০ পৃঃ)
ইমাম ইবনে জারীর তাবরাণী রহমতুল্লাহি আলাইহি মন্তব্যঃ-
ইবনে জারীর তাবরানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন রসুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত রবিউল আওয়াল শরিফ মাসের ১২ তারিখে হস্তির বছর হয়েছিল । (তারিখে তাবারী ২য় খন্ড ১২৫ পৃঃ)
মুহম্মদ বিন ইসহক্ব রহমতুল্লাহি আলাইহি ও ইমাম ইবনে হেশাম রহমতুল্লাহি আলাইহি ও মুহম্মদ ইবনে জওযী রহমতুল্লাহি আলাইহি মন্তব্যঃ-
মোহাদ্দীস ইবনে জওযী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যা ইমাম ইবনে ইসাহক্ব রহমতুল্লাহি আলাইহি বণর্না করেছেন হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াতে আগমন সোমবারের দিন রবিউল আওয়াল শরিফ মাসে হস্তী বছর হয়েছিল ।(আল ওফা ১ম খন্ড ৯০ পৃঃ,সাবলুল হুদা অয়ার রসাদ ১ম খন্ড ৩৩৪ পৃঃ ,আসসিরাতুন নবুবিয়াহ ১ম খন্ড ১৮১ পৃঃ)
ইমাম বায়হাক্বী রহমতুল্লাহি আলাইহি-
প্রশিদ্ধ মোহাদ্দেস ইমাম বায়হাক্বী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবারের দিনে ১২ ই রবিউল আওয়ালে জন্মগ্রহন করেছিলেন । (দালায়েলুল নবুওত ১ম খন্ড ৭৪ পৃঃ)
ইবনে কাসীর রহমতুল্লাহি আলাইহি-
শারহে মোওয়াহিবের মধ্যে ইবনে কাসীর রহমতুল্লাহি আলাইহি হতে বণির্ত হয়েছে যে, অধিকাংশ ওলামার নিকট ১২ই রবিউল আওয়াল তারিখ ই প্রশিদ্ধ । (সুত্রঃ- আন নেমাতুল কুবরা ২০২ পৃঃ, সিরাতুন নবুবীয়া ৪ থ খন্ড ৩৩ পৃঃ উ উন আল আসার ১ম খন্ড ২৬ পৃঃ সিরাতুল হালাবীয়া ১ম খন্ড ৫৭ পৃঃ)


পবিত্র সাইয়্যিদুল আ'ইয়াদ শরিফ ও উনার বিরোধীতা কারিদের কিছু প্রশ্নের দলিল ভিত্তিক জবাব -১
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হে পহেলা বৈশাখ।

লিখেছেন নাহল তরকারি, ১৩ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

পহেলা বৈশাখ আসলে আগের মত আনন্দ জাগে না। যখন ছোট ছিলাম, তখন খুব ভালো লাগতো। মনে করেন ইন্টার পাশ করার পর থেকে কোন উৎসবে তেমন আনন্দঘন মনে হয় না। পহেলা... ...বাকিটুকু পড়ুন

সৌন্দর্য_অভিশাপ_না_আর্শীবাদ ?

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১১

জন্ম নিয়েছিলাম জোৎস্না রাতে। চাঁদের আলোয় তখন আমাদের বাড়ির উঠোনটা ঝলমল করছিলো। বাবা তখন উঠোনে মাচার উপরে বসে আমার আগমনের অপেক্ষা করছিলেন। আমি হওয়ার পর বাবা আমায় কোলে নিয়ে আমার... ...বাকিটুকু পড়ুন

বাঘের লেজ দিয়ে কান চুলকানো বুদ্ধিমানের পরিচয় নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৯


২০২২ সাল। র‍্যাবের উপর আমেরিকার স্যাংশন পড়েছে। বিষয়টা ভালোভাবে বুঝতে ইউটিউবে ঢুঁ মারলাম। কয়েকটা ভিডিও দেখার পর সামনে এলো "Zahid Takes" নামের একটা চ্যানেলে। প্রথম দেখায় মনে হলো... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি - আপনার পরিচয় দিন

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ২:১১



জামাত শিবির ও আওয়ামী লীগ এখন একযোগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে। বিএনপির সাথে আওয়ামী লীগের সখ্য হওয়া কখনও সম্ভব না। নট পসিবল। তবে জামাত শিবিরের সাথে আওয়ামী লীগের সখ্য... ...বাকিটুকু পড়ুন

তুমি না আসিয়া যাইবা কই!

লিখেছেন রাজীব নুর, ১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ৯:২৪



বিশ্বাস ও আচরণে লালনপালন করি আমরা বিপুল বৈপরীত্য!
একধরনের তথাকথিত লৌকিকতায় আমাদের অবগাহন যা সন্দেহাতীত ভানসর্বস্ব।

নিজেও জ্ঞাত নই আজ বাংলার বয়স।
বানের জলের মতো আসিতেছে আর আসিতেছে- এসো হে... ...বাকিটুকু পড়ুন

×