somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেক ছোহবত ব্যতীত হারাম থেকে বেছে থাকা অসম্ভব ।

২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইয়্যিদুল শোয়ারা হযরত মুসলিহুদ্দীন শেখ সা’দী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “নেককারের ছোহবতে নেককার হয়, আর বদকারের ছোহবতে বদকার হয়।”
হযরত নূহ আলাইহিস সালাম উনার পুত্র কেনান, নবীপুত্র হওয়া সত্ত্বেও কাফির-মুশরিকদের ছোহবতে থাকার কারণে কাফির-মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর আসহাবে কাহাফ উনাদের কুকুর আউলিয়ায়ে কিরামগণ উনাদের ছোহবত মুবারকে থাকার কারণে কুকুর হওয়া সত্ত্বেও পরকালে বনী ইসরাইলের মালউন-মরদুদ দরবেশ বালআম বিন বাউরার ছুরতে জান্নাতে প্রবেশ করবে। অতএব, এই উদাহরণের মাধ্যমেই পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে যে, ছোহবতের গুরুত্ব কতটুকু; অর্থাৎ একজন মানুষের জন্য ছোহবতের (সৎসঙ্গ) প্রয়োজন কতটুকু। নেককার উনাদের ছোহবত মুবারকের অভাবে কি বিপর্যয় ঘটে, আর নেককার উনাদের ছোহবত মুবারকের পরশে কতটুকু কল্যাণ লাভ করা সম্ভব!
আমরা মুসলমানরা গভীরভাবে একটু চিন্তা করি, বিবেককে একটু শানিত করি, বিবেকের জবাব শুনি- সে কি বলে? বিবেক এটাই বলে যে, আমাদের চারপাশে শুধু হারাম কাজে ভরপুর। কি ঘরে? কি বাইরে? কি রাস্তায়? কি মাঠে? কি বাজারে? কি শিক্ষাঙ্গনে? কি বাণিজ্যে? কি তথাকথিত রাজনীতিতে?
বর্তমানে সব জায়গায় ব্যাপক পরিসরে হারাম কাজ চলছে। আমরা মুসলমানরা যে পোশাক পরিধান করি, তা বিজাতীয়। আমাদের ঘরের পরিবেশও ইসলামী পরিবেশ নয়। আমাদের ঘরে রয়েছে টিভি, ডিভিডি, ভিসিআরসহ বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র। আমরা রাস্তায় বের হলে দেখি শত শত হারাম কাজ। বেপর্দা-বেহায়া, অশ্লীল-অশালীনতায় রাস্তা-ঘাট টইটম্বুর। বিভিন্ন খারাপ অশ্লীল ছবিতে চারপাশ একাকার। সিনেমা হলগুলো যেন পাপকু-।
আমরা শিক্ষাঙ্গনে লেখাপড়া করতে যাই, সেখানেও রয়েছে বিভিন্ন হারাম ক্রীড়া প্রতিযোগিতা। ছাত্র-ছাত্রীদের মধ্যে নেই কোনো পর্দার ব্যবস্থা। নেই শিক্ষক, শিক্ষিকাদের মধ্যেও। কলেজ ইউনিভার্সিটিগুলোতে তো আরো খারাপ পরিবেশ। এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোতে প্রায় নগ্ন পোশাক-পরিচ্ছদ পরিধান করে ছাত্রীরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়।
ব্যবসা বাণিজ্য করতে গেলে, সেখানে শুধু সুদ-ঘুষ, মিথ্যা কপটতা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। তথাকথিত ইসলামী রাজনীতির অবস্থা তো এখন কাল হয়ে দাঁড়িয়েছে।
তারপরেও আমরা সাধারণ মুসলমানরা যদি ইসলামী মন-মানসিকতা নিয়ে কোনো মাওলানা মুফতীর দ্বারপ্রান্তে হাজির হই দেখতে পাই, তারা হারাম কাজে আমজনতাকে হার মানিয়েছে। কি বেহাল অবস্থা আমাদের? কি বেহাল আমাদের দেশের? কি বেহাল আমাদের পৃথিবীর? কিভাবে আমরা হক্বে থাকবো?

নেক ছোহবত পেলেই আমরা হক্ব পথে হক্ব মতে দৃঢ় থাকতে পারবো সহজে। অন্যথায় তা অত্যন্ত কঠিন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

×