somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতার চাপাবাজি আর তোতাপাখি জনগণ !

০৪ ঠা আগস্ট, ২০১৯ ভোর ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা ঘরের বাইরে ছড়িয়ে ছিটিয়ে ময়লা ফেলে তাদের ঘর কি এরকম নোংরা !!
ঘরে গিয়ে দেখেন,কম বেশী সবাই ঘর কে পরিষ্কার করেই রাখে।
কেন?
কারণ ওই ঘরে একটা সরকার আছে,পরিচালনা কমিটি আছে,কর্মী আছে এবং নিয়ন্ত্রক ও আইন এবং সংবিধান আছে।তারা ঘরের খায়,ঘরের পড়ে এবং ঘরকে নিয়ন্ত্রণ এবং স্তায়িত্বের জন্য ঘর পরিষ্কার রাখে। "--------"
কিন্তু তারাই বাইরে যত্রতত্র ময়লা ফেলে কারণ কি?

তার আগে একটা কথায় আসি।সিটি কর্পোরেশন এর লোকজন না হয় পিঠ বাঁচানোর জন্য একটা ডায়ালগ দেয় কিন্তু জনগণ কেন সেই ডায়ালগ আওরায় !
"মানুষ যদি নিজের আশেপাশে পরিষ্কার না করে তবে কেমনে কি"!

কি চমৎকার ডায়ালগ পাশাপাশি ছবিও ভাইরাল করে "দেখছেন,দেখছেন কি কারবার! কত ময়লা বাইরে ফালাইয়া রাখছে,এদের ডেঙ্গু হবে না তো কি হবে"

ওয়াও !

মানুষ যদি ঘর বাহির সব ঠিক করে রাখে তবে সিটি কর্পোরেশন কে নির্বাচিত করে ক্ষমতা দিয়ে বেতন দিয়ে পাবলিক রেখেছে কেন?

মূল কথায় আসি,
লন্ডন আমেরিকার উদাহরণ টেনে কিংবা ছবি দেখিয়ে অনেক মজাদার রাতের টপিক বানানো যায় আর পাবলিককে আচ্ছা এক হাত নেয়া যায় কিন্তু!
লন্ডন-প্যারিস-নিইয়র্ক এর রাস্তা ঘাট একদিনে পরিষ্কার হয়নি।সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কারের গাড়ী প্রতিটি অলিতে গলিতে সপ্তাহে ৬ দিন কমপক্ষে একবার এমনকি দুইবার করে আসে এবং ময়লা পরিষ্কার করে নিয়ে যায়।তাদেরকে সরবরাহ করা হয় ডাস্টবিন এবং রাস্তায় রাস্তায় ময়লার বিন একটু পর পর পরিষ্কার করা হয়।
সেই সাথে মোড়ে মোড়ে সিসি ক্যামেরা দেয়া যেখানে কেউ একটু অনিয়ম করলেই পুলিশ এসে তাঁকে জরিমানা করবে অথবা তার জীবন বৃত্তান্তে একটা লাল দাগ দিয়ে যাবে।
জনগণ এমনিতেই সোজা! এমনিতেই ভদ্র !
প্রথমত স্কুল কলেজে বাচ্চাদের শিখানো হয় হাতে কলমে,দ্বিতীয়ত সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করে যথাযথ,তৃতীয়ত আইন এবং তার প্রয়োগ দুইটাই জোরদার।
সব মিলিয়ে মানুষের তৈরি হয়েছে একটা অভ্যাস,তাই তাদের হাত নিশপিশ করে সবকিছু ডাস্টবিনে ফেলার জন্য।
কিন্তু আমাদের দেশে?
যে সাংবাদিক এবং ফেসবুকিয় পণ্ডিতরা ছবি দিয়ে সব উদ্ধার করে ফেলতেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এগুলো নিজেরাও যত্রতত্র ময়লা আনন্দের সহিত প্রতিযোগিতা করে ফেলে।
অথচ উপদেশ দিয়ে কি সাধু সাজা!
এর পর হল আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থা এমন একটা রাস্তা যা A,B,C,D কিংবা ১,২ শিখানো ছাড়া আর কিছুই শিখায় না।
যে শিক্ষা মানুষকে চলতে ফিরতেই শিখায় না সেটা শিক্ষা কীভাবে?(এই নিয়ে আরেকটা আলোচনা করবো ইনশাআল্লাহ)
বইয়ে ডাস্টবিন পড়ে ফেনা তুলে ডাস্টবিন চিনে না এমন অনেক পোলাপান দেশে আছে,গ্যারান্টি।
এর পড়ে হল সিটি কর্পোরেশন এর কাজ কি? শুধু নির্বাচন করে ক্ষমতায় যেয়ে জনগণের পকেট কাটা টাকা খাওয়া? ঘরের লোকজনই যদি বাইরে পরিষ্কার করে তবে এসকল হারামজাদাদের রাখার দরকার কি?
এর সাথে নাই আইন,নাই প্রয়োগ।
উপরে পরিবারের কথা একটু লিখতে গিয়ে ডট ডট দিয়ে রেখেছিলাম। সেটা হল,সেখানে প্রদর্শন আছে,প্র্যাকটিস আছে,আইন আছে এবং আইনের প্রয়োগ আছে বলেই ঘরের মেম্বাররা ঘর পরিষ্কার রাখে এবং এক সময় তা অভ্যাসে হয়ে যায় বলেই এটা চলমান ধারা হিসেবেই আছে যেমনটা আছে ইউরোপ আমেরিকায়।

জনগণ ইচ্ছা করে কখনোই করবে না যতক্ষণ রাষ্ট্রযন্ত্র অনুকরণীয়,কর্মঠ এবং কঠোর না হবে।
পৃথিবীর কোথাও এমন মিরাকল কখনোই হয়নি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৯ ভোর ৪:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এখন শুধু জায়গামত চাপ দিলেই কাজ হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই জুলাই, ২০২৬ রাত ১:১৬


অনলাইনে বরিশালের একটা ভাইরাল ভিডিও দেখলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ একজন বয়স্ক মানুষের অন্ডকোষে চাপ দিয়ে জোর করে স্ট্যাম্পে সই করিয়ে নিচ্ছে আর টাকা দাবি করছে।... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

×