মাতৃত্ব
২১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাতৃজঠরের ভিতর গুটিসুটি পায়ে খেলাধূলা আর গল্প গানে বেশ ভালোই কেটে যাচ্ছিল দিন। হঠাৎ করেই কেন জানি একদিন তাঁর গল্প শোনার আসর জমল না। অর্ধেক গল্প শোনিয়েই মা ঘুমিয়ে পড়ে। ভাবছে - মা টা ইদানিং একটু পাঁজিই হয়েছে! একবার বের হতেই দাও না , দুনিয়া যদি মাথায় না তুলি ......!’ যেই ভাবা সেই কাজ। এতদিনের শান্ত শিষ্ট রুপ বদলে সে এবার রুক্ষ মূর্তি ধরল। হাত পা ছুঁড়ে সে কী নর্তন কুর্দনই তার! একটিবারের জন্যও সে ভাবেনি বাইরের জগতটা কত অসভ্য! কত দুষ্টু! তার প্রিয় মায়ের পেট চিরে তাঁকে বের করে আনতে সাদা অ্যাপ্রন পড়া আন্টিগুলো কত কী না করে বেড়াচ্ছে মাকে নিয়ে। ইয়া বড় কাঁচি দিয়ে মায়ের পেট চিরে মায়ের পেট থেকে বের হয়েই শুরু করে দিল ভ্যাএ কান্না ! কী বোকামিটাই না করেছে ! অ্যাপ্রনগুলো থেকে ভেসে আসা অচেনা নোংরা গন্ধে দম বন্ধ হবার উপক্রম হতেই মনে হল ধ্যাত মায়ের পেটেই তো ভালো ছিলাম ! আন্টির কোল ঘোরে চলে এল সেই মায়ের কোলে। অবাক দৃষ্টিতে সে দেখল - এত কষ্টের পরও মা হাসছে ! ভুবনজয়ীর সেই হাসিতে বড্ড ম্লান দেখাচ্ছে সূর্যটা।
মাতৃত্বের সেই হাসিটি আজ খুব কাছ থেকে দেখলাম আমি ! বিএসএমএমইউ- তে কাজের ফাঁকে এক পলকের সেই হাসিটি সত্যিই অম্লান ! জয়তু মা ! জয়তু মাতৃত্ব !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন