আসুন প্রশংসা করতে শিখি।
০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভ্যাক্সিন আবিষ্কারের ঘোষণার জন্য গ্লোব বায়োটেককে অনেক অনেক অভিনন্দন, শ্রদ্ধা ও ধন্যবাদ। অনেকেই বলছেন এটা মার্কেটিং টেকনিক। ভাই টেকনিকটা এত সহজ হলে সবাই করতো। আন্তর্জাতিকভাবে একটা সাইন্টেফিক ডিক্লেয়ারেশন ছেলেখেলা নয়। এর একটা সুনির্দিষ্ট বিধিমালা আছে।
আসলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সাফল্য কিংবা প্রচেষ্টাকে একটা শ্রেণী সবসময়ই ক্রিটিসাইজ করেন। পারসন টু পারসন এনালাইসিস করে দেখেছি যে এরা সবাই ব্যক্তিগত জীবনে অসফল। নতুবা নিজের জীবনের কোন লক্ষ্য পূরণ হয়নি। আপাত সফল হলেও হয়তোবা এদের নির্দিষ্ট কোন লক্ষ্যই নেই। যত উপরেই উঠুক ব্যক্তিগত অসন্তুষ্টির কৌষ্ঠকাঠিন্য এদের শান্তি দেয়না। খোলা ম্যানহোলের মত এদের থেকে শুধু মন্দ কথার দুর্গন্ধ ছড়ায়। আর এদের কথাকে মূল্যায়ন করে যারা কাছাকাছি যায় তখন টুপ করে পড়ে যায় ওই দুর্গন্ধময় ভাবনার গর্তে। ইংরেজিতে এদের বলে টক্সিক পারসন। তাই এদের ভাবনার বিষাক্ত ছোবল থেকে দুরে থাকুন।
অমুকের ছেলে ভালো ভার্সিটিতে চান্স পেলেও পাশ করবে না, পাশ করলেও চাকরি পাবেনা, চাকরি পেলেও বেতন পাবেনা। এমন কথা বলা লোকদের মত না হয়ে স্কুলের ১০০ মিটার দৌড়ে প্রথম হওয়া ছেলেটিকেও উৎসাহিত করুন। দেখবেন আপনার সমর্থন পেলে একদিন এই ছেলেই দেশের সীমানা পেড়িয়ে দৌড়ে বেড়াবে। প্রতিটি সফল ব্যক্তির শুরু অসফল ব্যক্তি থেকে। তাই অন্যের চেষ্টাকে খাটো করে না দেখে আসুন বলি, "এগিয়ে যাও, তুমিই পারবে।"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন