somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুনি, পকেটমার আর প্রেম

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবির প্রথমেই বলা হয়েছে, ‘A hitman tries to retire but a beautiful thief may change his plans.’

একজন পেশাদার খুনি। মার্জিত, সভ্য, শিক্ষিত। বছর পঞ্চাশ বয়স হলেও এখনও অবিবাহিত। খুব ঠাণ্ডা মাথায় শিকারকে আয়ত্তে এনে শিকার করেন এই বুড়ো অ্যাসাসিন। পরে জানা যায় গুপ্তহত্যা এই ভদ্রলোকের পারিবারিক ব্যবসা, ভাবুন একবার !!!

অন্যদিকে একটি ছটফটে সুন্দরী, চতুর মেয়ে (Emiliy Blunt) যে কিনা হাতসাফাইয়ে ওস্তাদ। সুন্দরী পকেটমার ক্রমশই সাহসী হয়ে উঠছিলেন। একসময় এক বেয়াড়া ব্যবসায়ীকে টোপ গিলিয়ে বিক্রী করেন ইউরোপীয় এক চিক্রকরের মাস্টারপিসের নকল। যাকে বলে ‘Art conn’।



এসবের ঘটনাচক্রেই এই সুন্দরীকে খুনের দায়িত্ব পেলেন গল্পের সেই খুনি। তরুণীকে আয়ত্ত্বে আনতে গিয়ে সারাদিন শিকারের পেছনে তাড়া করতে গিয়ে জলে-কাঁদায় একদম নাজেহাল হতে হল অভিজ্ঞ শিকারীরে। কিন্তু একটা সময় ছটফটে হৃদয়ের কাছাকাছি এসে শিকারী সামান্য বদলে গেল।

সেইসাথে পরিচিত হল আরেক নিরীহ গোছের তরুণের সাথে (Rupert Grint)। ব্যস তিনজনে মিলে হয়ে গেল সখ্যতা। আবার কখনও কখনও ঝগড়া।

মানুষের মনের গতি-প্রকৃতি বিচিত্র। তাই শেষ পর্যন্ত বাগে পেয়েও মেয়েটাকে খুন না করে ছেড়ে দিল সেই শিকারী। আর সেখান থেকেই শুরু হল যত সমস্যা। অন্য ভাড়াটে খুনির আবির্ভাব ঘটল আমাদের গল্পের নায়ক আর নায়িকা খুন করতে।

একটা সুন্দর রোমান্টিক কমেডি। যা বারবার দেখতে ইচ্ছে করে। ব্যবসায়িকভাবে তেমন সফলতা লাভ না করলেও মনের খোরাক যোগাতে এই ছবি যথেষ্ট।

হালকা মেজাজের সাথে বুদ্ধিমত্তার হাসি আর প্রেম যাদের ভাল লাগে Wild Target is best for them। ছবির সিনেমাটোগ্রাফি খুব উচ্চমার্গিয় না হলেও বেশ ভালই।

আইএমডিবি রেটিং

রটেন টম্যাটোস
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×