তুমি আর আমি
০১ লা আগস্ট, ২০১২ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয়,
সেই কবে থেকে তুমি বলছ প্রতিদিন যেন তোমাকে কিছু লিখি, জানিয়ে দেই কেমন আছি- কিন্তু আর লেখা হয় না তোমায়। যাও, আজ শুরু করে দিলাম। তোমাকে তো বলা হয়নি- আমি এখন আর বাসায় থাকি না। চলে এলাম হোষ্টেলে। কি? অবাক হয়েছ তাইনা? নাহ, ভয়ের কিছু নেই, আমি ভালো আছি এখানে। আমার পাশে বসে বসে এখন তোমাকে লেখা চিঠি পড়ে ফেলছে কেয়া। হা হা! ও অনেক ছোট কিন্তু দুস্টু বটে! কেয়া খুব ভালো রাঁধে, আমার অনেক হিংসে হয়, আমি তো কিছু পারি না। আর আমার রুমে আগুন আপা থাকে! ও খুব বেশি উপদেশ দিয়ে দিয়ে আমাদের সবার মাথায় আগুন ধরিয়ে দেয় বলে ওর এই নাম রেখেছি আমরা। আর সুইটি আপু আমাকে ইয়াম্মি একটা চকলেটও খাইয়েছে আজ। আমার পাশের ঘরটায় সাকি আপু থাকে। ও যখনই এরুম ওরুম ঘোরে আমার দিকে চোখ পড়লেই কি যে মিষ্টি হাসি দেয় কি বলবো! সব মিলিয়ে অনেক মজার কাটছে দিনগুলো। তুমি আবার ক্ষেপে গেলে নাতো? এতো ভালো আছি বলে ভাবছো তোমাকে ভুলে গেছি? একদম না। আমি গতকাল ”ব্যান্ড বাজা বারাত” দেখলাম। ভালো লেগেছে। কিন্তু ভালো লাগছে না অফিস। অফিসের খুব প্রিয় একটা মানুষ এখন আমার দু চোখের বিষ। ওই লোকটাকে রোজ সহ্য করতে হয় বলে ভালো লাগেনা অফিসটা। আর অফিসের তামান্নাকে আমার খুব ভালো লাগে। ওকে অফিসের অন্য মেয়েরাও পছন্দ করে সেটা আমার সহ্য হয়না। আমি অনেক হিংসুটে এখনো। কাল তোমাকে আবার লিখবো। আজ ঘুমিয়ে পড়ি? তুমিও ঘুমাও।
তোমারই-
আমি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুন