স্বপ্নময়ী বাস্তবতার ছিটে ফুটাও ছুয়ে দিতে পারেনা তার এই স্বপ্নের রাজ্যকে।সারাক্ষন গুন গুন করে গান করা ব্যাংক অফিসার জামানের মেয়ে।দুষ্টুমি তার নিত্য স্বভাব।সারাক্ষন বাবাকে জালাননো মাকে সাহায্য হিন্দি সিরিয়ালের পোকা।
উত্তরার ৬নং সেক্টরের রজনীগন্ধা ফ্লেটের ৬ তলায় থাকে সে।সকালে স্কুলে যাবার আগে নাস্তার জন্য মাকে হেল্প করা,বাবাকে জাগিয়ে সে চলে যেত।স্কুল ছিল তার জন্য সবচেয়ে মজার জায়গা।
স্কুল শেষে যখন বাড়ি ফিরত হাতে জাল মুড়ি থাকবেই আলিসা তন্দ্রার বাসা কাছাকাছি তাই একসাথেই গল্প করতে যেত।অন্য ২ জনের বাসা কাছেই তাই ওকে বাকিটা পথ একাই যেতে হত।প্রতিদিন সে তার যাল মুড়িটা না খেয়ে পথ শিশুকে দিয়ে তাকিয়ে দেখত তার হাসি। দেখত তার না প্রকাশ পাওয়া অনুভূতি অল্প প্রাপ্তিতে পরিপূরনতার ছুঁয়া।
একাকীত্ত জীবনের বাকিটা সময় কাটে তার কল্পনার রাজ্য।পড়ন্ত বিকেলে জানালার পাশে বসে দেখত রাস্তার মানুষের চলাচল তাদের ক্লান্ত হয়ে বাড়ি ফিরা।কেঊ যায় দামি গাড়ীতে কেউ বা হেঁটে হেঁটে।মানুষের এই স্বার্থপর জীবন সে বুঝে না বুঝতেও চায় না।
এভাবেই কাটে তার প্রতিটা দিন।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




