সুনিল আকাশের বুক চিরে উড়ে যায় মেঘ
কাশবনে বাতাস দিয়ে যায় দোলা
কি যেন এক শুন্যতা ভর করে- ভর করে
এ শুন্যতা নিয়েই আমার এ পথ চলা।
শুন্যতার রং চোখে দেখেছে কি কেউ
চোখ মেলে তাকিয়েছে নিঃসীম আধারে?
বিষাদের রং মেশা আধারের রং- আধারের রং
সেই রং শুন্যতার আমি দেখেছি বারেবারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


