somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাচলাম!

২৯ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ অনেক বছর আগের কথা। ঢাকা তখনো এত ভীড়ে ভারাক্রান্ত হয়নাই। বায়তুল মোকাররম মসজিদ বাসার বেশ কাছে ছিল তাই আমরা তিন ভাই সেখানে যাইতাম জুম্মার নামাজ পড়তে। আমি তখন ৬/৭ এ পড়ি। বায়তুল মোকাররম আমাকে আকর্ষন করত যে বিশেষ কারনে তা হলো ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরী। নামাজ শেষে চট করে চলে যেতাম সেখানে। কত বই! আমার মনে আছে মুহাম্মদ জাফর ইকবালের "কপট্রনিক সুখ দু:খ" বইটা আমি ওখানেই প্রথম পড়ি। (এখন কি তারা এই ধরনের বই রাখে?) গল্পের বই পড়ার তীব্র নেশায় প্রতি শুক্রবারই যেতাম। কোন বই শুরু করে চলে আসবার সময় কোন এক চিপায় সেটি রেখে আসতাম যাতে পরের সপ্তাহে সেটি আবার পাই।

তো এই রকম কিছুদিন চলার পর একদিন সেই লাইব্রেরীতে কাজ করে এরকম একটা লোক আমাকে ডেকে অনেক দারুন দারুন কথা বললো। আমার জ্ঞানের তৃষ্না দেখে সে মুগ্ধ ইত্যাদি ইত্যাদি। আমার বাসার ঠিকানা নিলো, বাবা কি করে, কখন কখন বাসায় থাকে এইসব তথ্য নিলো। আরো অনেক কিছু বালছাল বলল- এখন আর মনে নাই।
তারপর যখনি আমি যাই আমার অনেক অনেক প্রশংসা করে, অনেকের সাথে ভাল ছেলে বইলা পরিচয় করায়া দেয়।

একদিন স্কুল থিকা ফিরা বাসায় খেলাধুলা করতাছি, হঠাৎ কলিংবেল। খুইলা দেখি ঐ ভাইজান আসছে আমার জন্যে অনেক উপহার নিয়া। অনেক বই, ম্যাগাজিন এইসব। অনেক গুলায় লেখা ইসলামী ছাত্র শিবির। আমি তো মহা খুশি, কত্ত বই। কিছুক্ষন কিসব বালছাল উপদেশ দিয়া সে চইলা গেল।

আব্বা বাসায় ফিরা বইগুলা দেইখা আমারে জিগায় কে দিছি। আমি কইলাম একটা খুব ভাললোক বাসায় আইসা দিয়া গেছে। আব্বা কয় আইচ্ছা! আগামী সপ্তায় দেখা হইলে তারে বইল আব্বা তার সাথে কথা কইতে চায়।

পরের শুক্রবার তো আমার দাওয়াত পাইয়া সে মহাখুশি। পরেরদিন কিসের জানি বন্ধ ছিল, সে আইসা উপস্থিত। আব্বা কয় আইছেন, বসেন। সে বসতেই পারেনই ঠিকমত হঠাৎ আব্বার হুংকার। বেটা রাজাকারের বংশধর, ফাইজলামির আর জায়গা পাওনা। আর কোনদিন যদি আমার বাড়ির আশেপাশে দেখি বা আমার ছেলের সাথে কথা বলার চেষ্টা কর, তাইলে তর টেংরি ভাইংগা দিমু। তার পড়িমড়ি দৌড়ের কথা এখনো ভুলিনাই।

আব্বা তারপরে আমাকে জামাত আর তার বাচ্চা শিবিরের কাহিনী সব কইল আর তাদের থিকা ১০০ হাত দুরে থাকার পরামর্ষ দিল।

আব্বার কাছে আমার হাজারো কৃতগ্ঞতা প্রকাশ করছি শিবিরের বিষাক্ত ছোয়া থেকে আমাকে চিরদিনের জন্য মুক্ত করার জন্য।

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৩৭
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×