মায়া আর ভালবাসা
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বউকে আমি অনেক ভালোবাসি। তাই বলে আমাদের মধ্যে ঝগড়াঝাটি খিটিমিটি কি বাধে না। খুবই বাধে! বউ এর অবুঝপনায় বিরক্ত হই মাঝে মাঝেই। আবার রেগেও উঠি সময় সময়। অনেকবার এমন হয়েছে যে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছি ওর থেকে একটু আলাদা থাকবার জন্য। কিন্তু যখনি ওকে একলা রেখে বের হয়ে যাই, মনে হয় আহারে বেচারী। বাবা মা ছেড়ে দেশ ছেড়ে কতদুর পরবাসে রয়েছে শুধু আমার সাথে থাকবে বলে। ওর জন্য তখন প্রচন্ড মায়া লাগে। আর রাগ করে থাকতে পারি না।
বিপদের ওপর বিপদ (!)। কিছুদিন আগে আমাদের ঘরে নতুন অতিথি এসেছে। অবাক হয়ে দেখি ওকে আর ওকে। কিছুদিন আগেও তো এরকম একটা পিচ্চি মানুষের কথা কল্পনাও করতে পারিনি। একমুহুর্ত পিচ্চিটাকে ছেড়ে থাকতে ইচ্ছে করেনা। কিন্তু প্রয়োজন তো আর এতশত বোঝে না।
এখন বউ এর ওপর রাগ করে আরও থাকতে পারি না। যখন ভাবি ওর বাবা মা ওকে আমার হাতে তুলে দিয়েছেন কেমন ভরসা করে! নিজের সন্তানের প্রতি অনুভুতি দিয়ে বুঝতে পারি তারা কেমন মিস করেন আত্মজাকে। এ যে কেমন দায়িত্ব সে বলে বোঝানো সম্ভব নয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন