somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি দুষ্ট বালকের গল্প

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদেশে ছিল এক দুষ্ট ছেলে। এমন কোন দিন নাই যে তার নামে তার বাবার কাছে অভিযোগ না আসত। বাবা থাকত নিজের কাজে ব্যস্ত আর মা আগেই মারা গেছে। বাবা একদিন ত্যক্ত বিরক্ত হয়ে ছেলেকে বাসা থেকে বের করে দিল, যা চইড়া খা।

ছেলে আর করে কি, বাসা থেকে বের হয়ে আসলো। মন খারাপের বালাই নাই। বাইর হওয়ার আগে বাসা থেকে একটা মুরগী চুরি করে নিলো। ধান্দা হইল বাজারে বেচে যা টাকা পাবে তা দিয়া খাওয়া দাওয়া করবে, এই আরকি।

বাজারে গেছে মুরগী বেচবে এইজন্য। কিন্তু বার্ড ফ্লু এর ভয়ে কেউ তো আর মুরগী কিনে না। এইদিকে খিদায় তো প্রান যায় যায়। বাজারের কাছেই ছিল খালার বাড়ি। মুরগী বেচতে না পাইরা সে খালার বাড়িতে গেল।

খালা তারে ঘরে ঢুকাইতে না ঢুকাইতেই তার জামাই লান্চ করতে বাসায় আসছে। খালু দুষ্ট ছেলেটাকে খুব অপছন্দ করে। তাই খালা তাড়াতাড়ি করে পোলাটারে কয়, একখন তুই খাটের নিচে গিয়া লুকা। তর খালু দেখলে কিন্তু খবর আছে। পোলায় তাড়াতাড়ি খাটের নিচে লুকাইলো।

এইদিকে খালা একলোকের সাথে পরকীয়া করে। পোলাটা যখন আসছে লোকটা তখন খালার সাথে প্রেমে মগ্ন ছিলো। পোলা দরজা নক করার সাথে সাথে সে খাটের তলায় গিয়া পলাইছে, ভাবছে যে খালার জামাই মনে হয় আসছে।

যাক, আমাদের দুষ্ট ছেলে খাটের নিচে গিয়া দেখে একজন পলাইয়া রইছে। তার তো আর ঘটনা বুঝতে বাকি নাই। সে মওকা পাইয়া কয়,

দুষ্ট ছেলে: এই মিয়া মুরগী কিনবেন?
লোক: না।
দুষ্ট ছেলে: না কিনলে খালুরে ডাকলাম কিন্তু।
লোক: আইচ্ছা। দাম কত।
দুষ্ট ছেলে: ১০০ টাকা।
লোক: কি এই মুরগী ১০০ টাকা?
দুষ্ট ছেলে: ১০০ টাকাই দিতে হবে, নইলে খালুরে ডাকলাম কিন্তু।

লোক আর কি করে। ১০০ টাকা দিয়াই মুরগী কিনল।

কিছুক্ষন পর আবার।

দুষ্ট ছেলে: এই মিয়া মুরগী কিনবেন?
লোক: এইমাত্র না কিনলাম।
দুষ্ট ছেলে: আবার কিনতে হইব। না হইলে কিন্তু খালুরে ডাকলাম। দেন ১০০ টাকা।

কি আর করা। কেনা মুরগী আবার কিনল লোকটা।

লান্চ শেষ কইরা খালার জামাই অফিস চলে গেল আর খালা প্রেমিক আর ভাইগনা দুজন কেই বের হয়ে চলে যেতে বলল।

দুষ্ট ছেলে ভাবলো বাবাতো আর সত্যি সত্যি বাইর কইরা দেয় নাই। যাই বাসায় যাই।

বাসায় গিয়ে দেখে বাবা বইসা আছে। চিন্তা করল যাই বাবার কাছেই মুরগীটা বেচি।

দুষ্ট ছেলে: বাবা বাবা মুরগী কিনবা?

বাবা: হারামজাদা। একটু আগে এক মুরগী দুইবার আমার কাছে বেইচা আবার আমার কাছেই বেচতে চাস!!
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×