somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনা সরকারের প্রশংসা করে ভারতের স্বরাস্ট্র মন্ত্রকের একটি তৈলাক্ত রিপোর্ট :D

১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কঠোর মনোভাবের কারণে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজারে আশ্রয় নেয়া উত্তর-পূর্ব ভারতের জঙ্গিদের মধ্যে তুমুল গোষ্ঠীসংঘর্ষ শুরম্ন হয়েছে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে রিপোর্ট দিয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্তô গোষ্ঠীসংঘর্ষে ২১ জন ভারতীয় জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। একই সময়ে সীমানা পার হয়ে এসে আত্মসমপর্ণ করেছে ৭৫ জঙ্গি। বস্তুত আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরতে আগ্রহীদের সঙ্গে সশস্ত্র লড়াই চালিয়ে যেতে ইচ্ছুক উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিদের সংঘর্ষ এখনো চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে ‘অর্থ, খাদ্য এবং রসদের অভাবে ধুঁকছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্তô এলাকার শিবিরগুলোতে আশ্রয় নেয়া জঙ্গিরা। এর সঙ্গে যুক্ত হয়েছে এসব জঙ্গি দমনে কড়া মনোভাব নেয়া বাংলাদেশের নতুন সরকারের ভূমিকা। সব মিলিয়ে চরম হতাশা নেমে এসেছে জঙ্গিদের মধ্যে। সে কারণেই এখন আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরতে চাইছেন উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিদের সিংহভাগ। যাদের বেশিরভাগের বয়স ২৫/২৬-এর মধ্যে।’ কিন্তু তাতে জঙ্গিদেরই আরেকটা অংশ বাধা দিচ্ছে, যার জেরে শুরম্ন হয়েছে জঙ্গিদের নিজেদের মধ্যে রক্তড়্গয়ী সংঘর্ষ।
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সচিবালয়ে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, জঙ্গিদের নিজেদের মধ্যে সংঘর্ষে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মৌলভীবাজারের নোনাছড়ির ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (এনএসসিএনআইএম) জঙ্গিদের শিবিরে। সেখানে গোষ্ঠীসংঘর্ষে নয় জঙ্গির মৃত্যু হয়েছে। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার (এনএলএফটি) পাঁচজন, মনিপুরের কাংলাই ইয়াল কাননালপের (কেওয়াইকেএল) তিনজন, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বেড়োল্যান্ডের (এনডিএফবি) দুজন এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (আলফা) এবং কামডাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) একজন করে জঙ্গির মৃত্যু হয়েছে। সীমান্তô পেরিয়ে আসা জলপাইগুড়ির এক বাসিন্দা রঞ্জন, বাংলাদেশের মৌলভীবাজারের নাগা জঙ্গিদের শিবিরে কাজ করতেন। তিনিই প্রথম গোষ্ঠীদ্বন্দ্বে প্রাণ বাঁচাতে ত্রিপুরার পানি সাগরে এসে আত্মসমর্পণ করেন।
ওই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকারের কঠোর নীতির ফলে ইতিমধ্যেই অর্থ ও রসদের অভাবে ত্রিপুরার জঙ্গি সংগঠন এনএলএফটি খাগড়াছড়ির সাজাকে, তাদের সদর দপ্তরসহ জোট ২৩টি ক্যাম্প বন্ধ করে দিয়েছে। বন্ধ হতে চলেছে বান্দরবানের আলিকদমে এনএলএফটির মূল প্রশিড়্গণ শিবিরও। বাংলাদেশ সীমান্তô পেরিয়ে দলে দলে জঙ্গিরা এসে ত্রিপুরায় আত্মসমর্পণ করছে। আত্মসমর্পণ করতে আগ্রহী নয় এমন ৩০ জন এনএলএফটি জঙ্গি, মিয়ানমারের মান্দালয়ের জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে। একই অবস্থা আরেক জঙ্গি সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্সের। এটিটিএফের স্বঘোষিত ক্যাপ্টেন বুদ্ধদেব বর্মাসহ ১০ জন জঙ্গি অস্ত্রশস্ত্র সমেত সম্প্রতি আত্মসমর্পণ করেছে। এটিটিএফ সিলেটের সাতছড়িতে তাদের সবচেয়ে বড় ক্যাম্পটি বন্ধ করে দিয়েছে। ৪ অক্টোবর ত্রিপুরার সাতলং সীমান্তô পার হয়ে বিএসএফের কাছে আত্মসমর্পণ করা নাগাল্যান্ডের জঙ্গি সংগঠন এনএসসিএন-আইএমের পাঁচ জঙ্গি জানিয়েছে, মৌলভীবাজারের নোনাছড়ি ক্যাম্পের ছয়জনকে খুন করে পালিয়ে এসেছে তারা। ২৯ সেপ্টেম্বর চট্টগ্রামের দীঘিনালা ক্যাম্পে গোষ্ঠীসংঘর্ষে খুন হয় এনএসসিএন-আইএমের আরো তিন জঙ্গি




সুত্র : যায়যায়দিন
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×