somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাওনা টাকা চাওয়ার অপরাধ

১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাওনা টাকা চাওয়ায় পাওনাদার অসহায় এক শাক বিক্রেতা হিন্দু মহিলাকে শহরের বৌদ্ধ মন্দির এলাকা থেকে অপহরণ করে অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়ে অপরাধী সাজিয়ে উল্টো পুলিশকে ধরিয়ে দিয়েছে ক্ষমতাসীন দলের নেত্রী পরিচয়দানকারী বিতর্কিত এক মহিলা। শুধু পুলিশকে ধরিয়ে দিয়েই ক্ষান্ত হয়নি ওই মহিলা। সশরীরে মডেল থানায় হাজির হয়ে ডিউটি অফিসার ও অন্যান্য পুলিশ অফিসারের সামনে পুলিশ হেফাজতে থাকা আহত অসহায় বৃদ্ধা শেফালী নাথকে (৪৫) অকথ্য ভাষায় গালি দিয়ে লাথিঘুষি মারে। অসহায় শেফালী শহরের মোহাজের পাড়ার হতদরিদ্র অরুণ নাথের স্ত্রী। গত রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও সূত্র জানায়, শহরের মোহাজের পাড়ার হতদরিদ্র অরুণ নাথের স্ত্রী শেফালী নাথ দীর্ঘদিন ধরে শাক বিক্রি করে কোন মতে সংসার চালিয়ে আসছেন। বেশ কিছুদিন পূর্বে শহরের পাহাড়তলীর বাসিন্দা ক্ষমতাসীন দলের নেত্রী পরিচয়দানকারী শিখা বডুয়া প্রকাশ শিল্পী বড়ুয়া ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনতাইকারী, ২ ডজন মামলার আসামি সঞ্জয় বড়ুয়া প্রকাশ বাবুল শহরের স্টেডিয়াম বাজারে শাক বিক্রয়কালে শেফালীর কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। এরপর দীর্ঘদিন যাবৎ টাকা ফেরত না পেয়ে কয়েকদিন পূর্বে পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টো বকাঝকা করে তাকে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে গত রবিবার সকালে অসহায় শেফালীকে বৌদ্ধ মন্দির সড়কে দেখতে পেয়ে তাকে অপহরণ করে পাহাড়তলীস' বাড়িতে নিয়ে যায় হিরেন্দ্র’র মেয়ে যুব মহিলা লীগের নেত্রী পরিচয়দানকারী শিল্পী বড়ুয়া। পরবর্তীতে তাকে বাড়িতে বেঁধে রেখে অমানুষিকভাবে শারীরিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত অবস'ায় উল্টো অপরাধী সাজিয়ে পুলিশকে ধরিয়ে দেয়। মডেল থানার এ এস আই কামাল পাহাড়তলীস' শিখা বড়ুয়ার বাড়িতে গিয়ে আহত শেফালীকে ধরে থানায় নিয়ে আসেন। শুধু তাই নয়, থানায় নিয়ে আসার পর শেফালীর উপর শিল্পী বড়ুয়া ডিউটি অফিসার ও অন্যান্য পুলিশ সদস্যদের সামনে লাথি ঘুষি মারে। এসময় ডিউটি অফিসার এস আই মমতাজ ধমক দিয়ে উক্ত নেত্রীকে নিবৃত্ত করেন। এ ব্যাপারে জানতে চাইলে মডেল থানার ডিউটি অফিসার মমতাজ বেগম জানান, শেফালীকে মারধর করার জন্য চিকিৎসা খরচ বাবদ ১ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়ে আপষ করে দেওয়া হয়েছে।



সুত্র : দৈনিক আজাদী
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×