somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনিক জালালাবাদের রাত্রিদিন -নিজাম উদ্দীন সালেহ

২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান দরবেশ শাহজালালের পবিত্র ধাম
পূণ্যভূমি জালালাবাদের নামে নাম
গত দেড়যুগ ধরে এ অঞ্চলের লক্ষ লক্ষ
মানুষের হৃদয়ে সগৌরবে সমাসীন
যাদের যায়নি সে ছেড়ে, যাবেও না কোনদিন।
পত্রিকাতো দর্পন সমাজের
সাংবাদিকরা হলো জাতির বিবেক,
নির্ভীক, বস্তুনিষ্ট, সৎ সাংবাদিকতার
নীতি মেনে জালালাবাদের
সকল সাংবাদিক দৃঢ়চিত্ত, এক।জালালাবাদের দিন শুরু হয় ভোর থেকে
চলে গভীর রাত অবধি
দিনে তার নিস্তরঙ্গ শাস্তভাব দেখে
প্রাণবন্ত এ পত্রিকার চিত্রটি আসল
খুঁজে পাওয়া দায়, রাত্রে সে কর্মচঞ্চল।বার্তা বিভাগে বটবৃক্ষের মতো
আছেন ছায়া মেলে নির্বাহী সম্পাদক
আব্দুল কাদের তাপাদার,
আছেন সঙ্গী হয়ে আহবাব মোস্তফা খান চীফ রিপোর্টার,সিনিয়র সাংবাদিক মো: মুহিবুর রহমান
আইন আদালত রিপোর্টিংয়ে আছে অবদান,
একঝাঁক মেধাবী তরুণ সাংবাদিক
যাদের উদ্যম আর উচ্ছ্বলতায় চারদিক
একদিন হবে আলোকিত,
এই ভবিষ্যত বাণীতে আমি অতিশয় প্রীত।রিপোর্টারদের মধ্যে, অগ্রভাগে
যাদের নাম চলে আসে আগে
তারা জালালাবাদেরই অমূল্য সম্পদ,
অধ্যবসায়ী কামরুল ইসলাম,

সাহিত্যমনা মুনশী ইকবাল
সদ্য পুরস্কৃত খালেদ আহমদ
আরো আছেন পুরস্কারজয়ী আবু বকর সিদ্দিকী
যাদের মাঝে সম্ভাবনার শিখা জ্বলে ধিকি ধিকি।আছেন ফটোসাংবাদিক হুমায়ূন কবীর লিটন
ট্যুরিস্ট ক্লাব নিয়ে কম নয় তার প্রতিশ্রুতি, পণ।
প্রুফ রীডার দাইয়ান চৌধুরী, কাজে যার
জুড়ি মেলা সিলেটে ভার,
আগাগোড়া সজ্জন, কম্পোজে দক্ষ পান্না লাল রায়,
নিষ্ঠাবান জুনেদ আহমদ ইমরান আর আব্দুল লতিফ চৌধুরী
তাদের কারোরই অবদান কখনো কি অস্বীকার করা যায়?সকলের প্রিয় পেইস্টার ‘জানুভাই’ জানুমিয়া
পত্রিকার সাথে দীর্ঘকাল ধরে
বাঁধা যার অন্তরাত্মা, হিয়া।অসুস্থ হলেও ভারপ্রাপ্ত সম্পাদক
সহৃদয় আজিজুল হক মানিক
জালালাবাদকে সময় দিচ্ছেন এসে আজো খানিক,
আর আমি নিজাম উদ্দীন সালেহ সহকারী সম্পাদক হয়ে
কাজ করছি দীর্ঘকাল সকলের আবেগ আর ভালোবাসা নিয়ে।সি এম মারূফ আর নাজমুল হাসানের স্মৃতি
জালালাবাদে আজো অম্লান
আকঙ্গিক মৃত্যু এসে কেড়ে নিয়েছে যে তাজা দু’টি প্রাণ।উপজেলা প্রতিনিধি, মফস্বল সাংবাদিকগণ
জালালাবাদের শক্তি, সংবাদের উৎস চিরন্তন।প্রসন্ন দৃষ্টি দিয়ে, দিয়ে মমতা ও উপদেশ
পরিচালকমণ্ডলী সবাইকে ঋণী রেখেছেন অসীম, অশেষ।
ম্যানেজিং ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান
পত্রিকার জন্য তিনি যেমন অবিচ্ছেদ্য, তেমনি অন্তপ্রাণ।তারই পাশে আছেন সহযোগিতায়
কর্মকর্তাদ্বয় শফিকুর রহমান আর রশিদ আহমদ
ভোর থেকে রাত্রি অবধি দেয়া
তাদের শ্রম ও দক্ষতা পত্রিকার বিশেষ সম্পদ।
আরেকজন জালালাবাদের সাথে যার
দীর্ঘ শ্রম জড়িয়ে আছে, তিনি আনোয়ার,
যাদের সময় কাটে নিরন্তর ছুটোছুটি করে, খেটে ফরমায়েশ
সেই প্রিয় মুখগুলো বেশ-
রুমন, আবু ফাত্তাহ আর যে সবুজ
মনটা খারাপ হয় তাদেরকে না দেখলে রোজ।এইভাবে যাচ্ছে কেটে সুখ-দুঃখে
আনন্দে, প্রতিকুলতায়
দৈনিক জালালাবাদের রাত্রিদিন,
সকল পাঠক, বিজ্ঞাপনদাতাদের কাছে
ভালোবাসার যে অফুরন্ত ঋণ,
কখনো কি তা শোধ করা যায়?

সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×