somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইতো জীবন ! হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ,চিতাতেই সব শেষ । :(

২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি মৃত্যু সংবাদই আমাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে দেয় । কোন মনিষীর বাণী তা মনে নেই,কিন্তু কথাটা যে সত্যি, বেশ কিছুদিন থেকে তা মর্মে মর্মে উপলব্ধি করছি ।

আমাদের দেশে এমনিতেই প্রতিনিয়ত অপঘাত মৃত্যু ঘটছে । পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে,কেউ এখন আর স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিতে পারছেনা । তার উপর অস্থিতিশীল রাজনীতির কারনে বিশেষ করে তরুণদের বরন করতে হচ্ছে অকাল মৃত্যু । তারা কোন দলের কর্মী তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তারাও মানুষ ।তাদের ও পরিবার আছে, তারাও কারো না কারো সন্তান,ভাই । তাদের মৃত্যু যে শুন্যতা তৈরি করে কাছের মানুষদের হৃদয়ে,তা কখনোই পূর্ণ হবার নয় । যে পুলিশ ভাইয়েরা তাদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছে অস্থির রাজপথে, তারাও কারো প্রেমময় স্বামী , স্নেহশীল পিতা । তাদের মৃত্যুতেও থমকে দাঁড়ায় অনেকগুলো মানুষের জীবন ।স্বামী হারা একজন নারী কে টেনে নিয়ে যেতে হয় একটা বিবর্ণ,অনেক দায়িত্বভারে জর্জরিত জীবনের বোঝা ।তার সন্তান সারা জীবনের জন্য বঞ্চিত হয় বাবার স্নেহ থেকে । আমরা শুধু মৃত্যু সংবাদটিই দেখি,একটু দুঃখিত হই ,কিন্তু স্বজনহারা ওই মানুষগুলোর জীবন কিভাবে কাটছে আমরা ধারনাও করতে পারিনা ।

টি ভি সংবাদপত্র খুললেই প্রতিদিন মৃত্যু সংবাদ দেখতে হয়।মনটা খারাপ হয়ে যায় ।বিভিন্ন বয়সী, ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থানের,বিভিন্ন পেশার ,ভিন্ন ভিন্ন ধর্মের।বেশিরভাগ ই অপঘাত মৃত্যু। কেউ মাটিতে মিশে যায়,কারো পরিনতি এক মুঠো ছাই ! কি আসে যায় তাতে ! মৃত্যু সব মানুষকেই নিয়ে আসে সমান্তরাল রেখায় ।

হঠাৎ খবর পাই মনে,
আকবর বাদশার সঙ্গে
হরিপদ কেরানির কোনো ভেদ নেই।
বাঁশির করুণ ডাক বেয়ে
ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে
এক বৈকুণ্ঠের দিকে।

সবাইকেই চলে যেতে হয় একই বৈকুণ্ঠের দিকে ।অমোঘ নিয়তি ! তবু মানুষের মধ্যে এত হানাহানি,যুদ্ধ ! লোভ, ঈর্ষা, দ্বন্দ্ব,স্বার্থপরতা । ষড় রিপুর বিষাক্ত ছোবল ! কর্ম ছাড়া সব কিছুই তো পেছনে ফেলে যেতে হয় । তবু মানুষ শূন্যের মাঝারে ঘর বানানোর তীব্র লিপ্সায় অবলীলায় দলে যায় মানবতা । /:)

এই তো জীবন হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ
চিতাতেই সব শেষ হায় চিতাতেই সব শেষ
এই তো জীবন ।।

কেন দিসরে চুমুক তবে বিষয়ের বিষে
সবই তো ধুলোয় যাবে মিশে ।।
থাকবেনা গায়ে তোর ঝলমলে দামী ওই বেশ
চিতাতেই সব শেষ হায় চিতাতেই সব শেষ
এই তো জীবন ।।

সাধের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে
সবই তো পিছে পড়ে রবে ।।
চুকে যাবে সময়ের যত কিছু হিসেব নিকেশ
চিতাতেই সব শেষ হায় চিতাতেই সব শেষ
এই তো জীবন......


পরিশেষে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আত্মার শান্তি কামনা করছি ।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×